admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ মে, ২০২০ ১:৫৯ অপরাহ্ণ
রেজানুল হক রেজু বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ কাল বৈশাখী ঝড়ের আঘাতে রবিবার ২৪ মে রাতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউপির বকুলতলায় শহিদুল ইসলাম এর শোবার ঘড় সহ তিনটি ঘড়ে রাস্তার পাশে থাকা প্রকান্ড একটি শিমুল গাছ উপড়ে ঘড়ের উপর পরায় তিনটি ঘড় সম্পুর্ন রুপে বিধ্বস্থ হয়েছে বলে জানান,প্রতিবেশী ইউপি সদস্য জাহিদুল হক ও স্থানীয়রা। তবে অলৌকিক ভাবে বেঁচে যান দুই শিশু সন্তান সহ শহিদুলের পবিবার। এসময় তারা ঘড়ের ভিতরে শুয়ে ছিলেন। স্থানীয়রা বিধ্বস্থ ঘড়ের ভিতর থেকে মাটি খুড়ে সন্তান দের বের করে আনেন বলে দাবী করেছেন।
সরকারী গাছ পড়ে শহিদুলের ঘড়ের টিনের চালা সহ সম্পূর্ন আসবাব-পত্র মালামাল দুমড়ে মচড়ে যায়। রাতেই ঝড়ের পরে আওয়ামীলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান কামালঊদ্দীন লাভলু র্দূঘটনা স্থলে যান। ক্ষতিগস্থ পরিবারের খোঁজখবর নেন। ঈদেও নামাজ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও কম্বল বিতরন করেন। এ সময় তিনি ঐ পরিবার কে ঘড় নির্মানের জন্য সহায়তার আম্বাস দেন।এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামালইদ্দীন লাভলু স্থানীয় ইউপি সদস্য জাহিদুল হক ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, ৬০ কিলোমিটার গতিবেগের ঝড় ও দমকা হাওয়া বোচাগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যায়। ক্ষতির পরিমান জানা যায়নি।সেইসংগে প্রচুর বৃষ্টিপাত হয়েছে।