admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ মে, ২০২০ ১১:০০ অপরাহ্ণ
নিরুদ্দেশ
নির্মাল্য ঘোষ
এতখানি সমর্পণ বিস্ময় আনে..
জমে থাকা বিনিময় বিষাদ হারায়…
আমি সত্যি খুঁজেছিলাম…
সব কিছুর উর্দ্ধে উঠে
ভাষাহীন নীরবতায়…
চোখ টিপে টিপে ঘুম বের করার মত…
আমি আরো নিঃশেষিত হব…
স্বেচ্ছায়…
উপচে পড়া আবেগে জল ঢালি…
শুধুই আমার – অভিধানে হারিয়ে যাওয়া দুটি শব্দ এখন…