হোম
অপরাধ

বগুড়ায় গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রল বোমা নিক্ষেপ।

মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ

ফাইল ছবি

বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা চার যুবক ব্যাংক ভবনের নিচতলা লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়। বোতলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে পড়ে আগুন ধরে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য রক্ষা পেয়েছে ব্যাংকের সামনে রাখা চারটি মোটরসাইকেল।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিরহাটী গ্রামে মথুরাপুর-চান্দাইকোনা সড়কের পাশে অবস্থিত ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংকের ব্যবস্থাপক রঞ্জন কুমার জানান, ঘটনার সময় তিনি ও অন্য কর্মীরা অফিসের কাজ করছিলেন। কাজ শেষে দুই ফিল্ড অফিসার তাসলিমা ও কাকলী আক্তার প্রধান ফটকের কাছে এলে চার যুবককে বোতলের মুখে আগুন জ্বালানো অবস্থায় দেখতে পান। তাঁরা পরিচয় জানতে চাইলে যুবকেরা ব্যাংকের ভেতরে রাখা মোটরসাইকেল লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে। সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে পড়ে আগুন ধরে যায়। পরে ব্যাংকের নৈশপ্রহরী ও কর্মকর্তা-কর্মচারীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত পেট্রলবোমার আলামত উদ্ধার করে। উল্লেখ্য, এর আগেও একই শাখায় হামলার চেষ্টার ঘটনা ঘটেছিল। গত বছরের ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে শাখার প্রধান ফটকের সামনে ঝুলন্ত একটি ব্যাগ থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করেছিল পুলিশ।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, কাচের বোতলে করে দাহ্য পদার্থ ব্যাংক ভবন লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

প্রথম ধাপে পঞ্চগড় সদর উপজেলায় ও দ্বিতীয় ধাপে তেঁতুলিয়া উপজেলায়
রংপুর 10 hours আগে

বগুড়ায় গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রল বোমা নিক্ষেপ।
অপরাধ 10 hours আগে

পঞ্চগড়ে গাইবান্ধায় মা,ছেলে হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার।
আইন-বিচার 10 hours আগে

দিনাজপুর জেলা প্রশাসককে আশা এনজিও দুইশত পিস কম্বল হস্তান্তর।
রংপুর 1 day আগে

গোপালগঞ্জে অগ্নিসংযোগের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ।
রংপুর 2 days আগে

অপরাধ 3 days আগে

দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার।
অপরাধ 3 days আগে

বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে আবারও শুরু কয়লা বিক্রি শুরু।
অর্থনীতি 4 days আগে

পঞ্চগড়ে কাজীদের অবস্থান কর্মসূচি ও কলমবিরতি,বিয়ে পড়ানো বন্ধের ঘোষনা
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক