তহমিনা বেগম বিউটি,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
দিনাজপুর শহরের কালিতলায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের পার্সেল গোডাউনে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আতিক খান মিম মনু (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন বিপিএমের তত্ত্বাবধানে এবং ডিবি পুলিশের ওসি মুহাম্মদ আলমগীর পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, একটি খাকি কার্টন তল্লাশি করে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৭০ প্যাকেট শোষক তুলা ও ১৮ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন উদ্ধার করা হয়। এ সময় পালানোর চেষ্টাকালে আতিককে আটক করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।