সোহরাব আলী, পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ
নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য মতে পঞ্চগড় জেলার ৪৩টি ইউনিয়নের প্রথম ধাপ থেকে পঞ্চাম ধাপ পর্যন্ত জেলার পাঁচটি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৭ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউনিয়নে ২১ জানুয়ারি ২০২৭ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে জেলার তেতুলিয়া উপজেলার ৭ ইউনিয়নে ৪ ফেব্রুয়ারি ২০২৭। তৃতীয় ধাপ ২৯ এপ্রিল ২০২৭ আটোয়ারী উপজেলার ৬ ইউনিয়ন। চতুর্থ ধাপে বোদা উপজেলার ১০ ইউনিয়নে ১৩ মে ২০১৭ । পঞ্চম ধাপে দেবিগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নেসহ পঞ্চগড় জেলায় পর্যায় ক্রমে প্রথম ধাপ থেকে পঞ্চম ধাপ পর্যন্ত ৪৩ টি ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচন ২০২৭ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
৪ হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ পাঁচ ধাপে দেশের মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এছাড়া দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে।
ইসির ঘোষিত আগের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরবর্তী ধাপগুলোর মধ্যে দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তালিকাটি দেখতে উপজেলায়র সাতটি ইউনিয়নে ৪ ফেব্রুয়ারি ২০২৭, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ২০২৭ আটোয়ারী উপজেলার ছয়টি ইউনিয়ন, চতুর্থদাপ ভ*** উপজেলার দশটি ইউনিয়ন ও পঞ্চম ধাপে ২৭ মে দেবীগঞ্জ উপজেলার দশটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৭ অনুষ্ঠিত হবে।।
এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ১৯ নভেম্বর২০২৬ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এছাড়া দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে।
ইসির ঘোষিত আগের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরবর্তী ধাপগুলোর মধ্যে দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।