জান্নাতুল ফেরদৌসী বন্যা,পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ৮:০৩ পূর্বাহ্ণ
স্বাগত বক্তব্য রাখেন Md Murad Hassan, প্রেসিডেন্ট, শিশুস্বর্গ ফাউন্ডেশন পঞ্চগড়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবির আহম্মেদ আকন্দ ফাউন্ডার শিশুস্বর্গ ফাউন্ডেশন। Early Action for Diabetes প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ ম্যারাথনে পঞ্চগড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৩৫০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। দৌড়ের মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত শারীরিক চর্চায় উদ্বুদ্ধ করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
ম্যারাথনের পাশাপাশি অংশগ্রহণকারী ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করা হয়। আয়োজনটি সফল ও সার্থক করতে সহযোগিতা করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং সংশ্লিষ্ট সকল সহযোগী, পৃষ্ঠপোষক, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি।
সকলের সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণে আমাদের এ উদ্যোগ ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির একটি সম্মিলিত প্রয়াসে পরিণত হয়েছে। সচেতনতাই সুরক্ষা, আগাম পদক্ষেপেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণায় আগামীতে শিশুস্বর্গ ফাউন্ডেশন, পঞ্চগড় এ ধরনের আরও জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রাখবে। আবারও ম্যারাথনের সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।