মোক্তারুজামান মোক্তার,পার্বতীপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
নতুন ১৮ টি বগি রাত ৩ টা ৪৫ মিনিটে পার্বতীপুর স্টেশন অতিক্রম করে সৈয়দপুরের উদ্দেশ্যে চলে যায়। রেল সুত্রে জানা গেছে এটিই রেলের সরকারি হিসাবে প্রথম চালানে এসেছে ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী বগি। একটি সুত্রে জানা গেছে, এটির চুক্তি বাংলাদেশ সরকার ২০২৪ সালের ২০ মে ভারতের RITES Limited (Rail India Technical and Economic Service এর সাথে চুক্তি করে।
পরে ২০২৫ সালের ১১ নভেম্বর সংশোধিত চুক্তি হয়। মোট ২০০টি ব্রডগেজ কোচ কেনা হবে। প্রকল্প ব্যয়: ১৭০৪.৬৬ কোটি টাকা, যার মধ্যে ১৩৩১ কোটি টাকা ইউরোপীয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (EIB) এর ঋণ। উৎপাদন: ভারতের পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরি (RCF) তে তৈরি।
যাত্রা শুরু ১২ অক্টোবর, পশ্চিমবঙ্গের রানাঘাট হয়ে গেদে চেকপোস্ট। বাংলাদেশে প্রবেশ: ১৬ অক্টোবর দুপুর ২ টা ৩৭ থেকে ৩ টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশ করে। এরপর পার্বতীপুর পার হওয়া কাস্টমস ক্লিয়ারেন্স শেষে ঈশ্বরদী-পার্বতীপুর জংশন হয়ে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হয় । পার্বতীপুর জংশন অতিক্রম করে রাত ৩ টা ৪৫ মিনিটে। এ সময় আর এন বির পুলিশের কড়া নজরদারির মধ্যে স্টেশন এলাকা অতিক্রম করে বলে অফিসার আহসান হাবীব জানান। ট্রেনের বগির ধরন: প্রথম চালানে আছে — ১১টি নন-এসি শোভন চেয়ার, ৩টি এসি চেয়ার, ২টি এসি স্লিপার/কেবিন ও ২টি এসি পাওয়ার কার (গার্ডের কামরা ও লাগেজ সুবিধা সহ)।
দর্শনা থেকে সরাসরি সৈয়দপুর কারখানায় নিয়ে কারিগরি পরীক্ষা, কমিশনিং ও ট্রায়াল রান হবে, তারপর পশ্চিমাঞ্চল রেলওয়ের যাত্রীবাহী ট্রেনে যুক্ত হবে। এ বিষয়ে পাকশী বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম নিশ্চিত করেছেন, নতুন কোচ যুক্ত হলে যাত্রীসেবার মান ও রেলের আয় দুটোই বাড়বে বলে জানান।