হোম
রংপুর

দিনাজপুরের পার্বতীপুরে উন্নয়নে পাল্টে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা।

মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি  || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬ ৭:৩৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

দীর্ঘ আন্দোলনের পর অবশেষে সুফল পেতে শুরু করেছেন বড়পুকুরিয়া কয়লাখনি ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা। ক্ষতিগ্রস্তদের ৭ দফা দাবির মধ্যে ৩ নম্বর দাবি পূরণ হতে চলেছে। বড়পুকুরিয়া কয়লাখনির অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কারিগরি সহায়তায় হামিদপুর ইউনিয়নের বৈদ্যনাথপুর থেকে বৈগ্রাম পর্যন্ত বহুল প্রতীক্ষিত পাকা সড়কের নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে।

এ বিষয়ে ভূমি ও বসতভিটা রক্ষা কমিটির সভাপতি মো. মতিয়ার রহমান জানান, “ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ৭ দফা দাবি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আনন্দের বিষয়, খনি কর্তৃপক্ষ ইতিমধ্যে আমাদের ৩ নম্বর দাবিটি পূরণ করেছে। এর আওতায় হামিদপুর ইউনিয়নের ১৫টি গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করে বৈদ্যনাথপুর থেকে বৈগ্রাম পর্যন্ত সড়কটি পাকা করা হচ্ছে। আগে রাস্তাটি অত্যন্ত ভাঙাচোরা থাকায় এলাকার মানুষকে ৪-৫ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হতো। বর্তমানে চলমান এই সড়ক উন্নয়ন কাজের গুণগত মান অত্যন্ত চমৎকার। তিনি আরও জানান, এই প্রকল্পের কাজ আগামী এক মাসের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

৯ নম্বর হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজওয়ানুল হক জানান, কয়লাখনির জন্য অধিগ্রহণকৃত এলাকা থেকে খয়েরপুকুর-ফুলবাড়ী সংযোগ সড়কের ক্ষতিগ্রস্ত অংশের বিকল্প সড়ক হিসেবেই এই উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকৌশলীদের নিবিড় তত্ত্বাবধানে নির্মিত এই সড়কটি আগের চেয়ে অনেক প্রশস্ত হওয়ায় স্থানীয়দের যাতায়াতে দারুণ সুবিধা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, চলতি অর্থবছরে বৈদ্যনাথপুর থেকে বৈগ্রাম পর্যন্ত ১৮০০ মিটার দীর্ঘ এই সড়কের সিংহভাগ কাজ শেষ হয়েছে। এলজিইডি সূত্রে জানা গেছে, এই সড়কটি এখন এই এলাকার যোগাযোগ ব্যবস্থার প্রধান মাধ্যম এবং একটি দর্শনীয় আকর্ষণে পরিণত হয়েছে। শুধু এই একটি রাস্তাই নয়, পুরো পার্বতীপুর উপজেলা জুড়েই এখন উন্নয়নের জোয়ার বইছে। পার্বতীপুর এলজিইডি অফিসের তথ্য মতে, গত ৩ মাসে বৃহত্তর রংপুর ও দিনাজপুর জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ২০ কিলোমিটার গুরুত্বপূর্ণ পাকা রাস্তার কাজ সম্পন্ন হয়েছে।

এছাড়া ‘প্রায়োরিটি বেসড রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (জিওবি)-এর অধীনে আরও ১২ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ চলমান রয়েছে, যা আগামী দুই মাসের মধ্যে শেষ হবে। অন্যদিকে, উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৮টিতে ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণকাজ চলছে, যা আগামী তিন মাসে শেষ হবে। ইতিমধ্যে ৩টি গুরুত্বপূর্ণ ব্রিজের নির্মাণ কাজ শেষ হয়েছে এবং বছিরবানিয়া, গাছুয়াপাড়া থেকে খয়েরপুকুর মতিনের মোড় ও যশাই ব্রিজের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এডিবির অর্থায়নে গ্রামীণ সড়ক টেকসইকরণের লক্ষ্যে সোলিং, সিসি ঢালাই, হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা, পানি নিষ্কাশন ড্রেন এবং পুকুরের গাইড ওয়াল নির্মাণের কাজও সম্পন্ন হয়েছে। পার্বতীপুর হামিদপুরের গাছুয়াপাড়া থেকে খয়েরপুকুর মতিনের মোড় পর্যন্ত সংযোগ ব্রিজটি ইতিমধ্যে যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে। ৬ নম্বর মোমিনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে গ্রামীণ অর্থনীতি এখন অনেক শক্তিশালী ও গতিশীল হয়েছে।

কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সহজেই বাজারজাত করতে পারছেন। ২ নম্বর মন্মথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. ওয়াদুদ শাহ বলেন, ছেলে-মেয়েরা এখন সহজেই শহরের স্কুল-কলেজে আসা-যাওয়া করতে পারছে, যা আগে কল্পনাও করা যেত না। এ বিষয়ে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. মাজহারুল ইসলাম জানান, মাঠ পর্যায়ে দক্ষ প্রকৌশলী ও কার্যসহকারীদের নিবিড় তত্ত্বাবধানে নির্ধারিত সময় ও গুণগত মান বজায় রেখে কাজগুলো বাস্তবায়ন করা হচ্ছে। ফলে গ্রামীণ উন্নয়নের সুফল এখন সরাসরি পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

৯ মাসে ৪৯৭ জনের নরমাল ডেলিভারি, সিজারিয়ান সেবা চালুর দাবি।
রংপুর 17 hours আগে

দিনাজপুর পার্বতীপুরে সড়কের খাল-খন্দে যাত্রীদের দুর্ভোগ চরমে।
জনদুর্ভোগ 22 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে উন্নয়নে পাল্টে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা।
রংপুর 22 hours আগে

হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট।
জনদুর্ভোগ 1 day আগে

চিরিরবন্দরে নানীর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

প্রায় ৫০৭ কোটি টাকার ভুয়া বিল প্রদানে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন
খুলনা 2 days আগে

আদমদীঘিতে কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ,ভোগান্তিতে পথচারী।
জনদুর্ভোগ 2 days আগে

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের নতুন ভবন উদ্বোধন করেন ত্রাণ মন্ত্রী।
জাতীয় 2 days আগে

১৪ বছর বয়সী এক কিশোরীকে মৌলভীবাজারের অপহরণের পর রাতভর গণধর্ণ।
অপরাধ 3 days আগে

বগুড়ার আদমদীঘিতে জলমহাল ইজারার ১২ লাখ টাকা নিয়ে উধাও।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক