হোম
জাতীয়

ঠাকুরগাঁওয়ে ২ হাজার ১৩৭ কৃষক পাচ্ছেন কৃষক কার্ড।

মনসুর আহমেদ, ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ

ফাইল ছবি

পহেলা অক্টোবর থেকে ঠাকুরগাঁওয়ে কৃষক কার্ডের পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হচ্ছে। জেলার দুটি ব্লকের প্রান্তিক ও ক্ষুদ্র ২ হাজার ১৩৭ জন কৃষককে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে এসব কৃষক সরকারি কৃষিসেবা ও বিভিন্ন প্রণোদনা পাবেন। পাশাপাশি প্রত্যেক কৃষক বছরে ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা পাবেন। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাইলট প্রকল্পের আওতায় রুহিয়া উপজেলার কুজিশহর ইউনিয়নের একটি ব্লকের ১ হাজার ১৭২ জন এবং ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের একটি ব্লকের ৯৬৫ জন কৃষক এ সুবিধা পাবেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় পরিচালক (স্থানীয় সরকার) মো. আবু জাফর। তিনি বলেন, কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃত ও প্রান্তিক কৃষকদের সরকারি সহায়তার আওতায় নিয়ে আসা। কার্ড প্রদানের ক্ষেত্রে প্রকৃত কৃষক নির্বাচন, তথ্য যাচাই এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই যেন প্রকৃত কৃষক বাদ না পড়েন এবং অনুপযুক্ত কেউ সুবিধা না পান, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, কৃষকের কাছে সরকারি সেবা ও প্রণোদনা সহজে পৌঁছে দিতে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের তথ্য সঠিকভাবে সংরক্ষণ ও হালনাগাদ করতে হবে এবং মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতার আলোকে পরবর্তী সময়ে এর কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমন। এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের পরিচালক মামুন উর রশিদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম রাজিউল ফারুক রোমেল চৌধুরী, ঠাকুরগাঁও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নবীন হাসানসহ অন্যরা। সভায় কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সংশ্লিষ্টদের করণীয়, উপকারভোগী নির্বাচন, তথ্য যাচাই এবং মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ার আদমদীঘিতে জলমহাল ইজারার ১২ লাখ টাকা নিয়ে উধাও।
অপরাধ 9 hours আগে

সান্তাহারে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চলছে চালকল,দূষিত হচ্ছে খাল-ফসলি জমি।
আইন-বিচার 10 hours আগে

ঠাকুরগাঁওয়ে তিন অসচ্ছল পরিবারের মেয়ের যৌতুক বিহীন বিবাহ।
রংপুর 10 hours আগে

ঠাকুরগাঁওয়ে ২ হাজার ১৩৭ কৃষক পাচ্ছেন কৃষক কার্ড।
জাতীয় 10 hours আগে

শাহজাদপুরে জাল সার্টিফিকেট দিয়ে এনআইডি করতে এসে হাতেনাতে ধরা।
আইন-বিচার 1 day আগে

সিরাজগঞ্জের খাষকাউলিয়া ইউপিতে দুস্থদের মাঝে চাল বিতরণ।
রাজশাহী 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে তিন জনের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
অপরাধ 1 day আগে

রাজশাহী স্টেডিয়াম এলাকায় বাসার তালা ভেঙে চুরির অভিযোগে দেড় বছরের
আইন-বিচার 2 days আগে

কুড়িগ্রামের রাজারহাটে অনুদানভুক্ত ৪ মাদ্রাসার তদন্তের দাবি।
আইন-বিচার 2 days আগে

সিরাজগঞ্জের কাজিপুরে চোলাই মদসহ যুবক আটক,৭ দিনের কারাদণ্ড।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক