হোম
রংপুর

ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় শাওন আমিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ,শুনানি সোমবার।

নিউজ ডেক্স || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় শাওন আমিনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় কাগজপত্রসহ তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। ডিবি সূত্রে জানা গেছে, শাওন আমিনের বিরুদ্ধে ডিবিতে একটি মামলা তদন্তাধীন রয়েছে। মামলা নং- ৪১/২৪৪, তারিখ- ২৪/০৭/২০২৬। মামলায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২৫(২)/২৭ ধারা উল্লেখ রয়েছে।

এছাড়া আটোয়ারী থানায় তার বিরুদ্ধে সাইবার ক্রাইম সংক্রান্ত ৩টি মামলায় ওয়ারেন্ট মুলতবি রয়েছে। ঠাকুরগাঁও সদর থানায় সাংবাদিক জয় মহন্ত অলকের করা একটি প্রসিকিউশন মামলাও তদন্তাধীন। ঢাকার একটি থানায় তার বিরুদ্ধে সাইবার সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। পাশাপাশি ঠাকুরগাঁওয়ে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

ডিবি জানায়, কক্সবাজার ও চট্টগ্রামে জাহাজে চাকরির সময়ও তার বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।মামলার তদন্তে আসামি কুঞ্জমোহন পালকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে কুঞ্জমোহন পাল বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি শাওন আমিনকে জড়িয়ে বিভিন্ন তথ্য উল্লেখ করেন।

জবানবন্দিতে কুঞ্জমোহন দাবি করেন, শাওন আমিন তাকে টাকার বিনিময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্ট করাতেন। বিভিন্ন ব্যক্তির অশ্লীল ছবি ও এক নারীর অশ্লীল ভিডিও পোস্ট করানোর অভিযোগও করেন তিনি। বিনিময়ে শাওন আমিন তাকে টাকা দিতেন বলে জবানবন্দিতে উল্লেখ রয়েছে।

তিনি আরও দাবি করেন, ‘ঠাকুরগাঁও আপডেট’ ফেসবুক পেজের মূল অ্যাডমিন শাওন আমিন। কুঞ্জমোহনকে দিয়ে লেখা পোস্ট ও ভিডিও ওই পেজে প্রকাশ করা হতো। এসব ছবি ও ভিডিও এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হতো বলেও জবানবন্দিতে উল্লেখ আছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে এসব পোস্ট করে ব্ল্যাকমেইলের অভিযোগও রয়েছে শাওন আমিনের বিরুদ্ধে। অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন। এর সঙ্গে আর কারা জড়িত এবং তাদের ভূমিকা কী, তাও খতিয়ে দেখছে ডিবি পুলিশ। ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রযুক্তির সহায়তা নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হালিশহর থানার সহযোগিতায় গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তাকে গ্রেপ্তার করা হয়। ১৭ সেপ্টেম্বর তাকে ঠাকুরগাঁও ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

শাওন আমিনের আইনজীবী অ্যাডভোকেট মো. ইমরান হোসেন চৌধুরী জানান, আদালত শুনানির জন্য আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। ওইদিন জামিন আবেদন করা হবে। পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে, শুনানির দিন এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে ঠাকুরগাঁওয়ে অনেকেই শাওন আমিনকে ব্যবহার করে সুবিধা ভোগ করেছে এমনও ঘটনা আছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় শাওন আমিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ,শুনানি
রংপুর 2 hours আগে

পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জ ও দিনাজপুর সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার,আটক ১।
অপরাধ 5 hours আগে

জ্বালানি সংকটে ফের দিনাজপুরের ফুলবাড়ি খনি প্রসঙ্গ তবে আগে পুনর্বাসন।
অর্থনীতি 23 hours আগে

পঞ্চগড়ে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত।
তথ্য ও প্রযুক্তি 23 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক ব্যবসায়ীর বোনের মামলার বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে এমপি রেজওয়ানুল হককে ইউনিয়ন বাসীর নাগরিক সংবর্ধনা।
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৃত ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে
আইন-বিচার 2 days আগে

৭ জুলাই জঙ্গির ফাঁসির দণ্ডাদেশ।
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক