নিউজ ডেক্স || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ১ম গ্রুপ স্কাউট সমাবেশ-২৬ ও মহাতাঁবু জলসা সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক উপস্থিত থেকে মহা তাঁবু ও ফায়ার ক্যাম্পের উদ্ভোদন করেন।
২৮ আগস্ট ২০২৬ বাংলাদেশ স্কাউটস, ঠাকুরগাঁও জেলার উদ্যোগে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ১ম গ্রুপ স্কাউট সমাবেশ ২০২৬ ও মহাতাঁবু জলসা” সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম, আত্মনির্ভরতা, সহমর্মিতা ও সেবার মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
স্কাউটিং কার্যক্রম তরুণ প্রজন্মকে দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ অবদান রাখে।
অংশগ্রহণকারী সকল স্কাউট, রোভার,শিক্ষক, সংগঠক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আদর্শ নাগরিক তৈরির প্রয়াস অব্যাহত থাকবে।
স্কাউটিং হোক দক্ষ, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনের অঙ্গীকার। বাংলাদেশ স্কাউটস মহাতাঁবু জলসা গ্রুপ স্কাউট সমাবেশ কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ ঠাকুরগাঁও দক্ষ প্রজন্ম স্কাউটিং জেলা প্রশাসন আয়োজন করে।