মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে আজ ১৬ আগষ্ট সকাল ১০ টায় উপজেলা হলরুমে প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে একটি র্যালি উপজেলা চত্বরে প্রদক্ষিণ শেষে পুনরায় এক জনাকীর্ণ পরিবেশ মধ্যে দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ অনুষ্টানটি ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত একটানা তিন দিন চলবে।
এবারের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে একটাই স্লোগান “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বতীপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয় ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান বৃদ্ধি, মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ ও টেকসই উন্নয়ন বিষয়ে জনসচেতনতামুলক বৃদ্ধির আহবান জানান। উপজেলা মৎস্য কর্মকর্তা স্বাগতিক ভাষণে তিনি উল্লেখ করেন পার্বতীপুর উপজেলায় মৎস্য খাতের উন্নয়নে ও মাছের উৎপাদন বাড়াতে সরকারি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প ও খামার পরিচালিত হচ্ছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো মৎস্য বীজ উৎপাদন খামার এবং আধুনিক প্রযুক্তির উদ্ভাবনী প্রকল্প। প্রধান প্রকল্প ও খামারগুলোর কথা বলতে পারি সরাকারি ও প্রাতিষ্ঠানিক খামার এবং প্রকল্প। মৎস বীজ উৎপাদন খামার পার্বতীপুর এটি ২০ হেক্টর এলাক জুড়ে বিস্তৃত একটি সরকারি খামার। এখানে বিভিন্ন প্রজাতির মাছের মানসম্মত পোনা উৎপাদিত হয়। এছাড়াও উত্তর-পশ্চিম মৎস্য সম্প্রসারণ প্রকল্প এই অঞ্চলে মাছের চাষ সম্প্রসারণ, হ্যাচারি পরিচালনা এবং চাষিদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এটি একটি ঐতিহাসিক ও পরিচিত প্রকল্প। এখানে কার্প (Carp) ও গলদা চিংড়ি বা প্রন (Prawn) হ্যাচারি রয়েছে। এখানে আরো পরিচালিত হয় আধুনিক ও উদ্ভাবনী কার্যক্রম। যেমন আধুনিক ও অধিক ঘনত্বে মাছ চাষের জন্য মাটিতে তৈরি রেসওয়ে সিস্টেম বা ইনোভেশন প্রজেক্টের কাজ এখানে অন্তর্ভুক্ত রয়েছে বলে উল্লেখ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, দিনাজপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ, জেড, এম, রেজওয়ানুল হক। কিন্তু অনিবার্য কারণবশত তিনি উপস্থিত থাকতে পারেননি। অতএব প্রধান অতিথির আসনটি শূন্য ছিল। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এসিল্যান্ড মাহমুদ হোসাইন রাজু। আরো উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা পবিত্র কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হোসাইন । এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মৎস্য খামারীগণ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।