শামসুল হক,দিনাজপুর বোচাগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ
দিনাজপুরের বোচাগঞ্জে ৫জুলাই রবিবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করণের নিমিত্তে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।
সকাল ১১টায় উপজেলা অডিটরিয়াম আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম। বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা উপজেলা ইউডিএফ কর্মকর্তা করেন এস এম জসীম উদ্দিন। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন উপজেলা জনস্বাস্থ প্রকৌশলী ওয়াহিদা ফারজানা ও উপজেলা আইসিটি কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। বিতর্ক প্রতিযোগিতায় সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়েছে আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের বিপক্ষ দলের শিক্ষার্থীরা। এছাড়াও অনুষ্ঠানে সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান মোঃ জাহাঙ্গীর আলম সোহাগ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আজাদ আলী জাপানসহ দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতা শেষে পক্ষ ও বিপক্ষ উভয় দলের বিতার্তিকদের হাতে পুরস্কার ও সনদ পত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।