হোম
রংপুর

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।

মাহাবুব আলম,রাণীশংকৈল,ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ মার্চ, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁও রানিসংকৈল উত্তরের জনপদ জেলা এক সময় আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত ছিল। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থানওপরবর্তী সময়ে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার রাজনৈতিক মানচিত্রে এসেছে বড় পরিবর্তন। তিনটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বিএনপির প্রার্থী। তবে এই ক্লিন সুইপ জয়ের আড়ালেই স্পষ্ট হয়ে উঠেছে নতুন এক রাজনৈতিক সমীকরণ। অভাবনীয় উত্থান ঘটেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর।

স্থানীয় ভোটাররা বলছেন, এবার নির্বাচনটা ছিল মূলত আদর্শিক লড়াই। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিরোধী রাজনীতির ভেতরেই হয়েছে প্রতিযোগিতা। আগে লড়াই হতো নৌকা আর ধানের শীষে। এবার লড়াই হয়েছে ঘরের মানুষের মধ্যে। তবে জামায়াতের ভোট যে এত বাড়বে, সেটা অনেকেই ভাবেনি বলে এমন মতামত ব্যক্ত করেছেন রাণীশংকৈল উপজেলার বিশিষ্ঠ্য ক্রীড়াবিদ সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম। তিনি আরো বলেন,আওয়ামী লীগের শূন্যতায় যে ভোটব্যাংক তৈরি হয়েছে, তার একটি বড় অংশ জামায়াত দখলে নিয়েছে। বিশেষ করে ২ ও ৩ আসনে তাদের অবস্থান ভবিষ্যতের জন্য বিএনপির কাছে একটি সর্তকবার্তা।

জামায়াতের উত্থানের কারণ হিসেবে জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী বলেন, আমরা ১৭ বছর ক্ষমতার বাইরে ছিলাম। ঘরোয়া রাজনৈতি করেছি আর মানুষের উপকার করেছি। ৫ আগষ্ঠের পর দেড় বছর ধরে অনেক মানুষের উপকার করেছি, আল্লাহর জমিনে দূনীতি মুক্ত দেশ গড়ার লক্ষে মানুষ আকৃষ্ঠ হয়ে দাড়িপাল্লায় ভোট দিয়েছে। তাছড়া তরুণ প্রজন্মের একটি বড় অংশকে আমরা কাছে টানতে পেরেছি।

রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে ৫ আগস্টের পর কিছু এলাকায় বিএনপির স্থানীয় নেতাদের আচরণ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। বিভিন্ন স্থানে অরাজকতা ও অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগও শোনা গেছে। এ কারণগুলো জামায়াতের ভোট বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে মনে করছেন অনেকে। তারা আরও বলছেন, তৃণমূল পর্যায়ে শৃঙ্খলা রক্ষা ও জনসম্পৃক্ততা বাড়াতে না পারলে ভবিষ্যতে বিএনপির এ ক্ষয় আরও প্রকট আকার ধারন করবে।

তিনটি আসন বিএনপির দখলে এলেও রাজনৈতিক যোদ্ধাদের মতে, জামায়াতের এ ফল ভবিষ্যতে আসন ভাগাভাগি কিংবা স্থানীয় রাজনীতিতে দরকষাকষির ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। আওয়ামী লীগের ভোট কোন দিকে সরে গেছে এবং জামায়াতের ভোট বৃদ্ধির পেছনে কোন কোন ফ্যাক্টর কাজ করেছে, তা নিয়ে বিএনপির অভ্যন্তরে চলছে চুলছেরা বিশ্লেষণ।

ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান নির্বাচিত হওয়ার পরেই আওয়ামীলীগের কিছু ভোটার ও সনাতন ধর্মালম্বীদের ধানের শীষে ভোট দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনেও লড়াই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যদিও শেষ পর্যন্ত বিএনপি প্রার্থী তুলনামূলক বড় ব্যবধান ধরে রাখতে সক্ষম হন। তবু ভোটের অঙ্ক বলছে প্রতিপক্ষের অবস্থান আগের চেয়ে শক্ত হয়েছে। এ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. মিজানুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট। জয়ের ব্যবধান ৪০ হাজার ৮৬৩ ভোট। ভোটের আমেজ এখনো শেষ হয়নি আসনগওলোতে

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 3 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 3 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 22 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক