হোম
তথ্য ও প্রযুক্তি

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় প্রতিদিন ১৩ ঘণ্টা ইন্টারনেট বন্ধ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০১৯ ২:৩২ অপরাহ্ণ

ফাইল ছবি

dtv,,২৫ আগস্ট উখিয়ার মধুরছড়া এক্সটেনশন-৪ ক্যাম্পের খোলা মাঠে সমাবেশ করে রোহিঙ্গারা। ফাইল ছবি
রোহিঙ্গাদের মোবাইল ফোন ব্যবহার বন্ধের লক্ষ্যে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া এলাকায় অনির্দিষ্টকালের জন্য সিম বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে সেখানে প্রতিদিন ১৩ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিকাল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত ১৩ ঘণ্টা থ্রি জি, ফোর জি ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। ইতিমধ্যেই দেশের সব মোবাইল ফোন অপারেটরদের এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক বলেন, মঙ্গলবার এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব মোবাইল অপারেটরদের পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই এলাকায় মোবাইল নেটওয়ার্কের বিষয়ে এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান।
এর ফলে উল্লেখিত সময়ে ওই এলাকায় টুজি চালু থাকায় ভয়েস কল করা গেলেও ইন্টারনেট ব্যবহার করা যাবে না। তবে ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওই এলাকায় সব ধরনের মোবাইল সেবা পাওয়া যাবে।
এর আগে সোমবার বিটিআরসির কার্যালয়ে মোবাইল অপারেটরদের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক হয়। বৈঠক সূত্র জানায়, বিটিআরসি মোবাইল অপারেটরদের ওই দুই উপজেলায় অনির্দিষ্টকালের জন্য নতুন সিম বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে।
ওই দুই উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রায় ৯ লাখ মোবাইল সিম চালু রয়েছে বলে জানা গেছে। সে সব ক্যাম্পে চালু থাকা সব সিমের ক্রেতার পরিচয় যাচাই করতে বৈঠকে অপারেটরদের নির্দেশ দিয়েছে বিটিআরসি।
এ ছাড়াও মিয়ানমার সীমান্তের ভেতরে চলে যাওয়া বাংলাদেশি মোবাইল টাওয়ারের নেটওয়ার্ক দেশের মধ্যে সীমাবদ্ধ রাখতে অপারেটরদের নির্দেশ দিয়েছে বিটিআরসি।
২৫ আগস্ট রোহিঙ্গাদের এক সমাবেশে তাদের অনেকের হাতে মোবাইল ফোন দেখা গিয়েছিল। বিষয়টি সামনে আসলে সোমবার বিটিআরসি দেশের সব মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করে। সেখানে রোহিঙ্গারা যাতে মোবাইল ফোনের সুবিধা না পায়, তা সাত দিনের মধ্যে নিশ্চিত করতে সব মোবাইল অপারেটরকে বলা হয়। এর একদিন পর এবার ওই এলাকায় ইন্টারনেট সেবা সীমিত করার সিদ্ধান্ত নেয়া হল।https://www.facebook.com/D-TV-881207148717249/

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে চতুর্মুখী রেলগেটে যানজট ভোগান্তিতে শহরবাসী।
জনদুর্ভোগ 3 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার।
অপরাধ 3 hours আগে

মানিকগঞ্জের হরিরামপুর থানার ওসি বদলিতে তাকে বিদায় জানাতে ভিন্ন পন্থায়
ঢাকা 7 hours আগে

কুড়িগ্রামের বসতভিটা ভরাট বন্ধ, অনিশ্চয়তায় তিস্তার ভাঙনে নিঃস্ব ৫ পরিবার।
রংপুর 8 hours আগে

যে কোন মূল্যে আমরা সেতাবগঞ্জ চিনিকল চালু করব-এমপি পিনাক চৌধুরী।
জাতীয় 8 hours আগে

বিরামপুরে ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় ও মাদক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা।
রংপুর 13 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক-১।
অপরাধ 1 day আগে

এসআরবির যৌথ অভিযানে দিনাজপুরে অপহৃত স্কুলছাত্রীকে ময়মনসিংহে উদ্ধার।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর আধারদিঘী খালে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক