admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ মে, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টার: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বগুড়ার আদমদীঘি উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সন্মেলন কক্ষে ৭জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন থেকে প্রচারণায় নামতে পারবেন এই উপজেলার প্রার্থীরা।
প্রতীক বরাদ্দ ঘোষণা করে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মেজবাউল করিম এসময় আদমদীঘি উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদের বিপরীতে লড়বেন ৭জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ ও ভাইস চেয়ারম্যান পদে ২ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন।চেয়ারম্যান প্রার্থীরা তিনজন হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু (আনারস),প্রতীক, সাবেক উপজেলা শ্রমিক লীগের আহবায়ক রাসেদুল ইসলাম রাজা (মটরসাইকেল), প্রতীক এবং সিনিয়র প্রভাষক তোফায়েল হোসেন লিটন (ঘোড়া), প্রতীক পেয়েছেন ।
ভাইস চেয়ারম্যান পদে দুইজন হলেন- উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্তমান উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু (টিউবওয়েল), প্রতিক, এবং উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি (চশমা), ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন হলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা বেগম চাঁপা হাঁস(প্রতীক), এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ইশরাত জাহান কুইন(প্রজাপতি), প্রতীক পেয়েছেন।
প্রতীক বরাদ্দ শেষে নির্বাচনী আচরণবিধি বিষয়ে প্রার্থীদের সাথে আলোচনা করেন রিটার্নিং কর্মকর্তা । আলোচনা শেষে প্রতীক বরাদ্দের পরেই বিভিন্ন গণমাধ্যমে নির্বাচনী প্রচারণায় নেমেছে প্রার্থীর সমর্থকরা।