admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ
এনামুল হক, সাপাহার নওগাঁ প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাপাহার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সফল নারী নেত্রী ফাহিমা আক্তার। জনগণের সুখে-দুখে পাশে থেকে কাজ করতে চান মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাহিমা আক্তার। তিনি সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি।
জানা গেছে, ফাহিমা আক্তার ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সাপাহার সদর ইউনিয়ন পরিষদে সংরক্ষিত আসনে সততা ও নিষ্ঠার সাথে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে জেলা পরিষদের সংরক্ষিত সদস্য হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
ফাহিমা আক্তার সফল জননী নারী ও সফল নারী উদ্যোক্তা হিসেবে ২ বার জয়ীতা নির্বাচিত হয়ে ক্রেষ্ট ও সনদপত্র গ্রহণ করেছিলেন। এছাড়াও নারী নেত্রী ফাহিমা আক্তার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজের সাথে জড়িত। ফাহিমা আক্তার সাপাহার উপজেলাবাসীর দোয়া ও সহযোগীতা চেয়েছেন।