হোম
নির্বাচিত কলাম

পঞ্চগড় আটোয়ারী সীমান্তে নাগর নদী থেকে মৃত ১টি চিতা বাঘ উদ্ধার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের আটোয়ারীর তোড়িয়া ইউনিয়নের দাড়খোর সীমান্ত এলাকার নাগর নদী থেকে মৃত একটি বাঘ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বাঘটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘটি ভারত থেকে দাড়খোড় সীমান্ত দিয়ে দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ওই সীমান্ত এলাকায় স্থানীয় এক কৃষকের গরুর গলায় আহত করে গরুটিকে অর্ধেক খেয়ে ফেলে পালিয়ে যায়। গরুর মালিক শিয়ালের আক্রমণে গরুর মৃত্যু হয়েছে মনে করে বিষ প্রয়োগ করেন। পরে বাঘটি আবার গরুটিকে খেতে আসে। খাওয়া শেষে দাড়খোড় এলাকার ঈদগাহের পাশে সীমান্তঘেঁষা নাগর নদীতে বাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

তবে ফেসবুকে ভাইরাল একটি ভিডিও চিত্রে দেখা যায়, নাগর নদীর তীরেই নিজেকে বাঁচাতে চেষ্টা করে বাঘটি। কিন্তু স্থানীয়রা জালে ফেলে মারধর করছে। এ কারণেও মারা যেতে পারে বাঘটি।

বন্যপ্রাণী আলোকচিত্রী ও পর্যবেক্ষক ফিরোজ আল সাবাহ বলেন, প্রাণী নিধন অত্যন্ত দুঃখজনক ব্যাপার। বেশির ভাগ ক্ষেত্রেই হয়ে থাকে এ রকম। অনেক সময় বণ্যপ্রাণীরা খাবার সংকটের কারণে সীমান্ত পেরিয়ে লোকালয়ে চলে আসলে স্থানীয়দের দ্বারা মারধরের শিকার হয়। মারাও যায়। এ বাঘটির ক্ষেত্রেও এমন হয়েছে বলে মনে হচ্ছে। এভাবে প্রাণীদের না মেরে আটক করে বন বিভাগে হস্তান্তর করা উচিত।

আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সোয়েল রানা ঢাকা পোস্টকে বলেন, এ উপজেলার তোড়িয়া দাড়খোড় সীমান্ত এলাকার নাগর নদীতে রাতের বেলায় ভারত থেকে একটি বাঘ বাংলাদেশে এসেছিল। এটা নদীর মধ্যে অসুস্থ অবস্থায় পড়েছিল। সকালে ওই এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে বিজিবিসহ গ্রামবাসীর সহায়তায় বাঘটি উদ্ধার করলে দেখা যায় মারা গেছে। পরে উপজেলা নির্বাহী অফিসার, বন বিভাগের কর্মকর্তাসহ পুলিশ বাঘটি উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসে। মৃত বাঘটির ময়নাতদন্ত করা হচ্ছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পঞ্চগড় জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মধু সুধন বর্মন বলেন, দুপুরে আটোয়ারী উপজেলার দাড়খোড় সীমান্ত এলাকায় মৃত অবস্থায় বাঘটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে। কীভাবে মারা গেছে বাঘটি তা ময়নাতদন্তের পর জানা যাবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 28 minutes আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 8 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 1 day আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক