হোম
আন্তর্জাতিক

পঞ্চগড় বাংলাবান্ধায় উদযাপিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৩ ১০:৪৫ অপরাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টার পঞ্চগড় :পঞ্চগড় বাংলাবান্ধায় উদযাপিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস। বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে বিজিবির ১৮ ব্যাটালিয়নের আয়োজনে বাংলাবান্ধা-ফুলবাড়ি আইসিপি পয়েন্টে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠান শুরুতেই শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল যুবায়েদ হাসান। এ সময় ভারতের পক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির ১৭৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী এসএস সিরোহী। এছাড়াও উভয় দেশের বিজিবি-বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি দেখতে ভিড় জমান স্থানীয় দর্শনার্থীসহ বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক।

পরে দু’দেশের ভ্রাতৃত্বের সেতু বন্ধনের অংশ হিসেবে বিজিবি-বিএসএফ প্যারেড কন্টিনজেন্ট চমকপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শন, জাতীয় পতাকা নামানো, মিষ্টি ও উপহার সামগ্রী বিনিময় করা হয় উভয় দেশের বিজিবি-বিএসএফ কর্মকর্তাদের হাতে।

প্রধান অতিথির বক্তব্যে লে.কর্ণেল যুবায়েদ হাসান বলেন, আজ বিজিবি দিবস। ২২৮ বছরের গৌরবময় দিন। এ দিবস উপলক্ষে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর ব্যবস্থাপনায় বাংলাবান্ধা আইসিপি এবং ১৭৬ ব্যাটালিয়ন ফুলবাড়ী আইসিপির মধ্যে দিবসটিকে স্মরণীয় করে রাখার জন্য বিজিবি-বিএসএফের যৌথ আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে যারা এসেছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।

দু’দেশের ভ্রাতৃত্বের সেতু বন্ধনের অংশ হিসেবে বিজিবি-বিএসএফ প্যারেড কন্টিনজেন্ট চমকপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শন করায় উভয় দেশের প্যারেড দলের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

কর্ণেল যুবায়েদ হাসান বলেন, এই বাহিনী সর্বপ্রথম ১৭৯৫ সালে ৪৪৮ সদস্য নিয়ে রামগর লোকাল ব্যাটালিয়ন নামে যাত্রা শুরু করে। কালের বিবর্বতনে এই বাহিনী ফ্রন্টিয়ার্স গার্ড, বেঙ্গল মিলিটারি পুলিশ, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস, ইস্ট পাকিস্তান রাইফেলস এবং বাংলাদেশ রাইফেলস নামে পরিবর্তিত হয়ে আজ বর্ডার গার্ড বাংলাদেশ নামে অভিহিত হয়েছে। ২২৮ বছরের ইতিহাস ও গৌরব ঐতিহ্যের অংশীদার বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অত্যন্দ্র প্রহরী ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষার মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালন করে আসছে।

এই বাহিনী সীমান্ত রক্ষা, মাদক, নারী ও শিশু পাচার এবং চোরাচালান অন্যান্য সীমান্ত অপরাধ দমনে দৃঢ় ভ’মিকা রেখে চলেছে। মহান মুক্তিযুদ্ধে সর্বমোট ১১৯ জন খেতাব প্রাপ্ত হন, তার মধ্যে ২জন বীর শ্রে, ৮জন বীর উত্তম, ৩২ বীর বিক্রম ও ৭৭ জন বীর প্রতীক খেতাব অর্জন করে বর্ডার গার্ড বাংলাদেশের ঐতিহ্যকে করেছেন সমৃদ্ধ ও গৌরবময়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 11 hours আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র।
বগুড়া 1 day আগে

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম।
আইন-বিচার 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ 1 day আগে

মানব পাচারকারীদের প্রতারণার মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর।
জাতীয় 1 day আগে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত। 
রংপুর 2 days আগে

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: ফাহিমের শৈশবকে হত্যা করল কারা? রাষ্ট্র ও রাজনীতিবিদদের
নাগরিক ভাবনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক