হোম
নির্বাচিত কলাম

রাজধানীর তাঁতীবাজারে জ্যামে আটকে থাকা যাত্রীবাহী বাসে আগুন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: দেশব্যাপী বিএনপির ডাকা ৪৮ ঘন্টার সকাল-সন্ধ্যা হরতালের প্রথম দিনে রাজধানীর পুরান ঢাকার বংশালে ‘আকাশ’ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। জ্যামে আটকে থাকা যাত্রীবাহী বাসটিতে বাহির থেকে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাসের চালক ও সহকারী।

বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশ পরিবহনের একটি বাস বাবুবাজার ব্রীজ থেকে নেমে নয়াবাজারে এসে তাঁতীবাজার মোড়ের ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় সেটিতে কয়েকজন যুবককে বাহির থেকে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। মুহুর্তের মধ্যেই পুরো বাসে আগুন ধরে যায়। বাসটিতে থাকা যাত্রীরা হামাগুড়ি দিয়ে নেমে যায়। তবে এ ঘটনায় কেউ আহত না হলেও তাদের মনে আতংক বিরাজ করেছে।

এদিকে সদরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোয়াজ্জেম হোসেন জানান, আগুন লাগার খবর পেয়েছি ৭টা ২৫ মিনিটে। ঘটনাস্থলে পৌঁছানোর সময় ছিলো ৭টা ৩৩ মিনিট। আমরা ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করেছে।

বাসটির চালক মিরাজ জানান, আমি বাসের স্ট্যায়ারিং এ বসা ছিলাম। হটাৎ পেছন থেকে ধুয়া দেখতে পেয়ে নীচে নেমে দেখি পুরো বাসে আগুন ধরে গেছে। পুরো বাসটিই যাত্রীতে লোড ছিলো। সাথে সাথে সবাই নেমে পড়ায় কেউ আহত হয়নি। আমার মালিকের অনেক টাকা লছ হয়ে গেছে।

বাসের কন্টাক্টর নয়ন জানান, জ্যামে বসে থাকায় আমি মাত্র ভাড়া কাটা শুরু করি। তখনই বাসে আগুন দেখতে পাই। সবাইকে দ্রুত নামতে বলি। এতোটুকুই মুহুর্তের মধ্যে পুরো বাসে আগুন লেগে যায়৷ আমরা কিছুই করতে পারিনি।

বংশাল থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো. মজিবুর রহমান জানান, ঘটনাস্থলটি থানার পাশেই হওয়ায় আমরা তৎক্ষণাৎ স্পটে যাই। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর বাসটিকে রেকারে দেয়া হয়েছে। আটককৃত ব্যক্তি থানা হেফাজতে রয়েছে। বাসে অনেক যাত্রী ছিলো। তবে কেউ আহত বা নিহত হয়নি৷ ঘটনাটি নিয়ে আমরা কাজ করছি। পুড়ে যাওয়া বাসটি থানায় আনা হয়েছে।

এদিকে সদরঘাটগামী বাস চলাচল সীমিত আকারে চলছে। বাসে যাত্রী সংখ্যাও কম। যাত্রীদের মধ্যে আতংক বিরাজ করছে। হরতালকে কেন্দ্র করে শক্ত অবস্থানে রয়েছে পুলিশ। তাঁতীবাজার মোড়ে ও রায় সাহেব বাজার মোড়ে ট্যাঙ্কার সহ টহল দিতে দেখা গেছে।এর আগে শনিবার তাঁতীবাজার মোড়েই ‘বিহঙ্গ’ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় একজন আটক করেছে পুলিশ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 9 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 10 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 10 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 16 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 1 day আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 1 day আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক