হোম
তথ্য ও প্রযুক্তি

স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষ্যে তেঁতুলিয়ায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ৪:০৩ অপরাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টার: সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় প্রথমবারের মত পঞ্চগড়ের  তেঁতুলিয়া উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

দিবসটি পালনের লক্ষ্যে আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান।আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী প্রমূখ।
আলোচনায় বক্তারা বলেন, জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মাচরী, স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ, ইউপি সদস্যবৃন্দ, সেবাপ্রার্থী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এ মেলায় উপজেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ৭টি ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত ১০টি স্টলে বিভিন্ন সেবা প্রদানসহ সরকার এবং স্থানীয় সরকার বিষয়ক অর্জন সমূহ প্রদর্শন, উপকারভোগীদের সাথে আলোচনা, রাজস্ব আদায় বৃদ্ধি, জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য কর্মসূচি গ্রহণ, অংশীজন সমাবেশ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুতির বিষয়ে সেমিনার ও উন্নয়ন ভাবনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

সুনামগঞ্জে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক।
অপরাধ 14 hours আগে

ঠাকুরগাঁওয়ে ২৭টি কমিউনিটি ক্লিনিক সেবা অচল-ওষুধ নেই,মিলছে না পরিবার পরিকল্পনা
রংপুর 16 hours আগে

ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক,নিজেকে নির্দোষ দাবি ফজলারের।
আইন-বিচার 17 hours আগে

দিনাজপুরে ব্ল্যাক রাইচ ধান চাষে কৃষকদের আগ্রহ প্রকাশ।
অর্থনীতি 20 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে মা ছাগল ও উপকরণ বিতরণ।
রংপুর 21 hours আগে

প্রতারণা মামলায় নাম জড়ানো ষড়যন্ত্রের শিকার দাবি শফিকুলের সংবাদ সম্মেলন।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন ও সমাবেশ
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবসর জনিত বিদায় সংবর্ধনা।
রংপুর 2 days আগে

দিনাজপুর রেলওয়ে স্টেশনের জায়গায় অবৈধ দোকান ও দখলদারদের উচ্ছেদ অভিযান।
জনদুর্ভোগ 2 days আগে

পঞ্চগড়ের ২টি চোরাই গরু উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক