হোম
নির্বাচিত কলাম

সিলেট মৌলভীবাজারে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২০ ১২:৪৪ অপরাহ্ণ

Sylhet moulovibazar-mknewsbd

ফাইল ছবি

সিলেটের মৌলভীবাজার জেলাব্যাপী সর্বস্তরের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। শ্রীমঙ্গল ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান চালক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এ ধর্মঘট। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার জন্য জেলাব্যাপী সর্বস্তরের পরিবহন ধর্মঘট পালন করবেন তারা। সংগঠনটির পক্ষ থেকে বুধবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জেলা সদরসহ সবকটি উপজেলায় দফায় দফায় মাইকিং করে এ কর্মবিরতি পালনের ডাক দেওয়া হয়। সংগঠনের নেতারা জানান, গত সোমবার মৌলভীবাজার জেলা পুলিশ সুপার বরাবর সংগঠনের পক্ষ থেকে শ্রীমঙ্গল ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান চালক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা, ভাঙচুরের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে ২২ জানুয়ারি পর্যন্ত প্রশাসনকে সময় বেঁধে দেন। শ্রীমঙ্গল থানায় তাদের দেওয়া লিখিত অভিযোগ আমলে নেওয়ার দাবি জানান। বেঁধে দেওয়া এ সময়ের মধ্যে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে তারা বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছেন।

গত ১ জানুয়ারি প্রতিপক্ষ একটি সংগঠনের ড্রাইভার খায়রুজ্জামান কামালের নেতৃত্বে তার ১০ থেকে ১২ জন সহযোগী মিলে শ্রীমঙ্গলে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা, ভাঙচুর চালায়। এতে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়। ঘটনায় পর দিন সংগঠনের সহসভাপতি মিজানুর রহমান মানিক বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ করলেও তা নথিভুক্ত করা হয়নি এবং আসামিও গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ উঠেছে। জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব আজাদুর রহমান অদুদ বলেন, প্রশাসন আমাদের কোনো দাবি মানেনি। আমরা অপেক্ষা করে সারা জেলায় ধর্মঘটের মাইকিং বের করেছি। দাবি আদায় করতে ধর্মঘটে যাওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা নেই। তিনি অভিযোগ করেন, ড্রাইভার কামাল বিগত কিছুদিন ধরে সংগঠনের বিরুদ্ধে নানা অপতৎপরতা চালিয়ে আসছিল। তিনি বিএনপি উপজেলা কমিটির শ্রম বিষয়ক সম্পাদক পদে রাজনীতি করছে। ইদানীং বিএনপির রং পাল্টিয়ে সড়ক পরিবহন শ্রমিক লীগের নাম ভাঙিয়ে সাধারণ ড্রাইভারদের কাছে চাঁদা চায়। তার এহেন কর্মকাণ্ডে সাধারণ শ্রমিকরা ক্ষুব্ধ। সে ও তারা সহযোগীরা শ্রমিক ইউনিয়নের অফিসে হামলা ও ভাঙচুর করেছে।

জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ জানান, কামাল নামের কেউ শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়। এমনকি পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে শ্রমিক লীগের কেউ হামলা চালায়নি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের শ্রীমঙ্গল উপজেলার সভাপতি খায়রুজামান কামাল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, একটি চক্র আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ঘটনা সাজিয়ে অপপ্রচার চালাচ্ছে। হামলার ঘটনার দিনের শ্রমিক ইউনিয়ন অফিসের আশপাশের দোকানপাটের ভিডিও ফুটেজ দেখলেই পরিষ্কার হবে কারা এই হামলা ও ভাঙচুর চালিয়েছে।

শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, ধর্মঘট ডাক দেয়ার বিষয়ে জেলা পরিবহন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করছি। শ্রমিক পরিবহনের অফিস ভাঙচুরের ঘটনায় থানায় দেওয়া লিখিত অভিযোগ প্রসঙ্গে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, ঘটনার ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে মামলা নেওয়া হয়নি। কারণ হলো তারা নিজেরাই নিজেদের অফিস ভাঙচুর করেছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর
আইন-বিচার 19 hours আগে

সাভার মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল
আইন-বিচার 21 hours আগে

দিনাজপুরে যে কোন মূল্যে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করেই ছাড়ব-এমপি পিনাক
রংপুর 21 hours আগে

দিনাজপুরের বিরামপুরে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং।
জনদুর্ভোগ 21 hours আগে

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে আত্মনির্ভরশীলতা ও নারীর ক্ষমতায় বিষয় মতবিনিময়
রংপুর 22 hours আগে

দিনাজপুরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: বাবার এক টুকরো অভিমান এবং আমার জীবনের পূর্ণতার
নাগরিক ভাবনা 2 days আগে

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট।
দুর্ঘটনা 2 days আগে

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ,গোডাউন
আইন-বিচার 3 days আগে

সুনামগঞ্জের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক