ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বাজারে যাওয়ার সময় নছিমনের চাকা খুলে উল্টে গিয়ে নছিমন চালক, হেলপারসহ ১৫ জন গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
রবিবার দুপুরে রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী মহাসড়কের চন্দনচটহ বিলপাড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতপাল, বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য চিকিৎসা নিচ্ছেন। জানা গেছে, গরু নিয়ে একটি নছিমনে ১৩ জন ব্যবসায়ী নেকমরদ বাজারে যাচ্ছিল। নছিমনের চাকা খুলে গেলে রাস্তায় পাল্টি খায়। এতে ঘটনাস্থলেই চালকসহ ১৫ জন গরু ব্যবসায়ী আহত হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে আসেন।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি ১০ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁওয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।