admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ জুন, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার উদ্যোগে রেলগেট গোল চত্বরে স্মৃতিস্তম্ভের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় এ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভা মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, প্যানেল মেয়র জার্জিস আলম রতন, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, নজরুল ইসলাম, সাংবাদিক খায়রুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম প্রমূখ।