হোম
নির্বাচিত কলাম

প্রকল্প অনুমোদনের সাড়ে তিন বছর পার। আজও চীনের সাথে ঋণচুক্তি হয়নি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০১৯ ১০:২০ পূর্বাহ্ণ

PGC-mknewsbd

ফাইল ছবি

প্রকল্প অনুমোদনের সাড়ে তিন বছর পার। আজো চীনের সাথে ঋণচুক্তি হয়নি। যার কারণে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো নির্মাণ প্রকল্পের মূল কাজ এখনো শুরু করা যায়নি। স্থবির হয়ে আছে গুরুত্বপূর্ণ এই প্রকল্প। এটি বাস্তবায়নে চীনের এক্সিম ব্যাংক থেকে সরকার ক্রেতা ঋণে আট হাজার ২৭ কোটি ৮০ লাখ টাকা নিচ্ছে। চীনের কারণে প্রকল্পের ব্যয় ও মেয়াদ বৃদ্ধি পাচ্ছে তিন বছর। এই প্রকল্পে জনবলের বেতনের চেয়ে ভাতাদি মাত্রাতিরিক্ত। ৩১৭ জনের জন্য ভাতা ১১৪ কোটি ২৪ লাখ টাকা। পিজিসিবি সূত্র জানায়, এক্সিম ব্যাংকের সাথে আগামী ফেব্রুয়ারিতে এই ঋণচুক্তি স্বাক্ষরিত হতে পারে। এখনো সুদ হার নিয়ে দরকষাকষি চলছে দুইপক্ষের মধ্যে। তবে এখন ভূমি অধিগ্রহণের কাজ চলছে। ঋণচুক্তি না হওয়ায় প্রকল্পটি পিছিয়ে গেছে। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির সভায় প্রকল্পটি সংশোধনের জন্য উপস্থাপন করা হচ্ছে।

বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকার বিদ্যুৎসহ বেশ কয়েকটি খাতে বড় বড় প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন দেশ ও সংস্থা থেকে ঋণ সহায়তা নিচ্ছে। ২০১৬ সালে চীনের প্রেসিডেন্টের ঢাকা সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২৭টি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংদেনিং প্রজেক্ট আন্ডার পিজিসিবি প্রকল্পের মাধ্যমে ঋণের শর্তগুলো প্রকাশ পাচ্ছে। ঋণের শর্তানুযায়ী সুদ প্রদানের পাশাপাশি প্রকল্পের সামগ্রিক যন্ত্রপাতি ও সব ধরনের মালামাল চীন থেকে আমদানি করা বাধ্যতামূলক। সম্প্রতি অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় এসব তথ্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

ইআরডি ও বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, পিজিসিবির নতুন সঞ্চালন লাইন নির্মাণ, সঞ্চালন লাইন সংস্কার ও নতুন সাব-স্টেশন নির্মাণের জন্য ১৩ হাজার ৭০৩ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে সরকার পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংদেনিং প্রজেক্ট নেয়া হয় ২০১৬ সালের নভেম্বরে। এটি চীনা প্রেসিডেন্টের সফরকালে করা সম্মতি স্মারকের তালিকাভুক্ত একটি প্রকল্প।
পাঁচ বছরে চীন বাংলাদেশে যেসব প্রকল্পে অর্থায়ন করবে পিজিসিবির এই প্রকল্পটি তার মধ্যে অগ্রাধিকারমূলক। প্রকল্প ব্যয়ের ৯ হাজার ৭০৭ কোটি ৬২ লাখ টাকা বা ১৩২ কোটি ১৮ লাখ ডলার চীন ঋণ হিসেবে দেবে।

২০১৬ সালের অক্টোবর থেকে আগামী ২০২১ সালের জুনের মধ্যে প্রকল্পটি সমাপ্ত করার কথা। কিন্তু ঋণচুক্তি না হওয়াতে ব্যয় বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১৪ হাজার ৩২৪ কোটি ২৯ লাখ ৭৯ হাজার টাকা। কিন্তু এখন প্রকল্প সহায়তা কমেছে এক হাজার ৭৮০ কোটি টাকা বা ১৭.৩০ শতাংশ।
বাস্তবায়নকাল তিন বছর বাড়িয়ে ২০২৪ সালের জুন পর্যন্ত করা হয়েছে। প্রকল্পের মেয়াদ সাত বছর ৯ মাসে উন্নীত করা হয়েছে চার বছর ৯ মাস থেকে। সংশোধিত প্রস্তাবনায় জানা গেছে, প্রকল্পের বিপরীতে গত সাড়ে তিন বছরে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়নি। তাই ঋণের সুদ হার এখনো চূড়ান্ত হয়নি। তবে চীনের অর্থায়নে ঋণের প্রচলিত সুদ হার হলো ২ শতাংশ। ঋণচুক্তিকালে এই সুদ হার কমানোর প্রচেষ্টা চালাবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও বিদ্যুৎ বিভাগ। তবে সরকারি ক্রয় আইন বা পিপিআর অনুযায়ী সরাসরি মালামাল ক্রয়ের সুযোগ নেই।

ফলে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত হলো প্রকল্পের প্রয়োজনীয় মালামাল ও যন্ত্রপাতি চীন থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়াতে (ডিপিএম) আনা হবে। সে অনুযায়ী ক্রয়ের সংস্থান রাখা হয়েছে। এ কারণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা বা ডিপিপিতে ক্রয় পরিকল্পনায় ডিপিএম উল্লেখ করা হয়েছে। পর্যালোচনায় ব্যয় ও ক্রয়ের ব্যাপারে বলা হয়েছে, প্রস্তাবনায় সাতটি জিপ, ৪০টি ডাবল কেবিন পিকআপ, ১০টি মোটরসাইকেলসহ ৫৭টি যানবাহন কেনার জন্য ২৫ কোটি ৬৪ লাখ টাকা রাখা হয়েছে। প্রকল্পে ৩১৭ জন জনবল দায়িত্ব পালন করবে। ভাতাদিতে খরচ হবে ১১৪ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা। অথচ তাদের বেতন মাত্র ৬৯ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার টাকা। আয়কর ও ভ্যাটে যাচ্ছে ৮৯৮ কোটি ৬২ লাখ টাকা। আবার সিডি ভ্যাট খাতে দুই হাজার ৪০ কোটি টাকা। ভূমি অধিগ্রহণ আর ভূমি উন্নয়ন খরচ প্রায় সমান। পিইসি থেকে প্রকল্পের টাকায় কেনা যানবাহনগুলোর সর্বোত্তম ব্যবহার করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগ বলছে, বর্তমানে বিদ্যুৎ খাতের মাস্টার প্লানে ২০২১ সালের মধ্যে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট, ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। উৎপাদিত বিদ্যুতের ১০ শতাংশ পারমাণবিক বিদ্যুৎ থেকে পাওয়া যাবে। ৫ শতাংশ পূরণ করা হবে সৌরবিদ্যুৎ থেকে। আর সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পিজিসিবির বিভিন্ন ক্ষমতার ৮ হাজার কিলোমিটার নতুন সঞ্চালন লাইন, ৫০ হাজার এমভিএ ক্ষমতার বিভিন্ন ভোল্টেজ লেভেলের ১৫০টি উপকেন্দ্র নির্মাণ এবং বিদ্যমান সঞ্চালন লাইন ও উপকেন্দ্রসমূহের ক্ষমতাবর্ধন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

দাতাদের ঋণে বাস্তবায়ন করা প্রকল্পের ব্যাপারে বিশ্লেষকরা বলেন, ক্রয়ের ক্ষেত্রে দেখা যায় অর্থায়নকারী বা ঋণদানকারী দেশ থেকে পণ্য কিনতে শর্ত জুড়ে দেয়া হয়। ফলে পণ্যের মূল্যও বেশি পড়ে। ২ শতাংশ সুদের পাশাপাশি যদি প্রক্রিয়া খরচ, কমিটমেন্ট ফি থাকে তাহলে ব্যয় আরো বেশি হবে। চুক্তির ব্যাপারে পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়ার সাথে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ডিএনসি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক।
আইন-বিচার 5 hours আগে

ঠাকুরগাঁও ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জন আটক।
অপরাধ 5 hours আগে

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর।
রংপুর 13 hours আগে

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন।
বগুড়া 13 hours আগে

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 2 days আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 2 days আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 2 days আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 2 days আগে

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক