admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০১৯ ৭:৪৪ পূর্বাহ্ণ
ঠাকুরগাও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জাকের পার্টিকে আরও গতিশীল ও তরান্বিত করতে উৎসব মুখোর পরিবেশে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নানা কর্মসূচীর পালনের মধ্যদিয়ে জেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সম্মেলনের উদ্বোধন করেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল। এ সময় তিনি প্রধান অতিথি হেসেবে বক্তব্যও প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বাংলাদেশের স্বার্থে ও বাংলাদেশের মানুষের স্বার্থে বক্তব্য রাখেন এবং পার্টির নেতাকর্মীদের সৎভাবে জীবন পরিচালনা করার কথা বলেন। সেই সাথে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে নানা দিকনির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন তিনি।
এ সময় জেলা জাকের পার্টিার সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন. জেলা জাকের পার্টির সাধারন সম্পাদক, আলী আক্কসাস, ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট, আশরাফুজ্জামান, সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি, রংপুর২ বিভাগ ছাত্রফ্রন্টের সভাপতি ও কেন্দ্রীয় পরিষদের সদস্য আল মামুন, জেলা ছাত্রফন্টের সভাপতি সুমন পারভেজ প্রমুখ। এছাড়াও এ সময় ঠাকুরগাঁও জেলার সকল উপজেলার জাকের পার্টির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।