হোম
আইন-বিচার

শনির হাওরের এলাইনমেন্ট পরিবর্তন করে ফসলী জমির উপর দিয়ে বাধ নির্মান বন্ধের দাবী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের নয়াহাট গ্রামের বাজিতপুর থেকে আনোয়ারপুর বাজার পর্যন্ত ২০ বছর ধরে হাওরের ফসল রক্ষা বাধ নির্মিত হয়ে আসলেও হঠাৎ স্থানীয় ইউপি চেয়ারম্যানের একক সিদ্ধান্তের কারণে নতুন করে এলাইমেন্ট পরিবর্তন করে বৌলাই নদীর পশ্চিম পাড় দিয়ে অপরিকল্পিত বাধ নির্মান করার অভিযোগ স্থানীয়দের। সরজমিন ঘুরে দেখা যায়, দীর্ঘ বছর ধরে যে রাস্তা দিয়ে হাওরের ফসল রক্ষা বাধ নির্মিত হয়ে আসছেন সেই বাধ পরিবর্তন করে চারগুণ অর্থ ব্যয়ে স্থানীয় কৃষকের জমির উপর দিয়ে বাধঁ নতুনভাবে তৈরী করা হচ্ছে।
যাদের ফসল রক্ষায় সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন তাদের ফসলী জমিই বিনষ্ট করে ফসলি জমি উপর দিয়ে অপরিকল্পিতভাবে নতুন বাঁধ নির্মাণ করা হচ্ছে। সুষ্টু তদন্তের মাধ্যমে নতুন বাধ নির্মান কাজ বন্ধ করে পুরাতন বাঁধের উপর দিয়ে পাউবো’র বাঁধ নির্মানের দাবি জানিয়েছেন ভোক্তভোগি কৃষকদের।

চলতি বছরও জেলার ১২টি উপজেলায় ২০৫ কোটি টাকা ব্যয়ে ১০৮৯টি পিআইসি’র মাধ্যমে ৭৫৪ কি:মি: ফসল রক্ষা বাধ নির্মিত হচ্ছে। তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের শনির হাওরের ৩নং পিআইসির বাঁধ নির্মাণে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ২০ বছর ধরে কৃষকের হাওরের ফসল রক্ষায় পাউবো ইউনিয়নের নয়াহাট গ্রামের ফাজিলপুর থেকে আনোয়ারপুর বাজার পর্যন্ত বাঁধটি নির্মান করে আসছিল পানি উন্নয়ন বোর্ড। সেই ধারা বাহিকতা বাধ দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন ও বাবুল মেম্বারের একক সিদ্ধান্তে কৃষকদের মতামত ছাড়াই ব্যক্তি মালিকানাধীন ফসলী জমির উপর দিয়ে এলাইনমেন্ট পরিবর্তন করে বাধ নির্মান কার্যক্রম অব্যাহত রয়েছে। স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েও ফসল রক্ষা করতে পারছে না।
বিষয়টি পানি উন্নয়ণ বোর্ডের কর্মকর্তাদের অবগত করলেও পাত্তা দিচ্ছেন বলে কৃষকদের অভিযোগ। দক্ষিন কুল গ্রামের কৃষক আলমগীর জানান, স্থানীয় ইউপি সদস্য বাবুল মিয়া ও চেয়ারম্যান আজাদ হোসেনকে আমার জায়গার উপর দিয়ে বাধ নির্মান না করার জন্য অনুরোধ করলেও তারা মানছেন না। পারিবারিক শত্রুুতার জের ধরেই উদ্দেশ্য প্রনোদিতভাবে আমাদের ব্যক্তি মালিকানাধীন ফসলী জমির উপর দিয়ে বাধ নির্মান করা হচ্ছে। এই বাধ নির্মানের ফলে একদিকে আমাদের ফসলী জমির ক্ষতি অন্যদিকে সরকারের কোটি টাকা লুটপাট করার ফন্দি। পূর্বে বাধের উপর দিয়ে বাধ নির্মিত হলে আমাদের জমি জমা ও ঘরবাড়ী রক্ষার পাশাপাশি সরকারের প্রচুরঅর্থ সাশ্রয় হতো। স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া জানান, হাওরের ফসল রক্ষায় পাউবো বাধ নির্মান করছে। যে দিকে বাধ নির্মান করা হলে ফসল রক্ষা পাবে সেই দিকেই বাধ নির্মান করা হচ্ছে।
শনির হাওরে বাঁধ ও স্থায়ী রাস্তা নির্মাণের কথা শিকার করে বালিজুড়ি ইউনিয়নের বালিজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন জানান, শনির হাওরের সব চেয়ে বড় বাধ এটি। ৩নং পিআইসির নতুন বাঁধ নির্মান সর্ম্পকে এখনও কেউ অভিযোগ করেনি। বাধ নির্মানে কাহারো কোন অভিযোগ থাকলে স্থানীয়দের নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
সুনামগঞ্জ পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান,বালিজুরি ইউনিয়নের শনির হাওরের ৩নং পিআইসি’র অধিনে হাওরের ফসল রক্ষা বাধ নির্মানে কোন কৃষকের ফসল বিনষ্ট করা যাবে না। পূর্ব অনুমতি ছাড়া এলাইনমেন্ট পরিবর্তন করা যাবে না। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও ইউপি চেয়ারম্যানকে বলে দিয়েছি স্থানীয় জনগনকে নিয়ে বসে বিষয়টির সমাধান করার জন্য।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 2 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 11 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 21 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 24 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 1 day আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 1 day আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক