admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৩ ১১:৫৭ পূর্বাহ্ণ
মুক্ত কলম আন্তর্জাতিক নিউজ ডেক্সঃ সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বজুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। বর্ণবাদী ও ধর্মবিদ্বেষী কাজের অনুমোদন দেওয়ায় রোববার সৌদি আরব, তুরস্ক, জর্ডান, কুয়েত, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং পাকিস্তান কঠোর সুইডিশ সরকারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। খবর ডেইলি সাবাহর।
সুইডেন সরকারের কাছ থেকে দেশটির উগ্র-ডানপন্থি রাজনীতিবিদ রাসমুস পালুদান তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কুরআন পোড়ানোর অনুমতি নেওয়ার পর মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায়। কুখ্যাত এই চরমপন্থি ধর্ম অবমাননার নিকৃষ্ট কাজটি করার সময় পুলিশের পক্ষ থেকে পরিপূর্ণ সুরক্ষা পেয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আসুন আমরা ঘৃণা ও চরমপন্থাকে প্রত্যখ্যান করে সারাবিশ্বে সহনশীলতা এবং সম্প্রতির বার্তা ছড়িয়ে দিই। এ ঘটনাকে জর্ডান ঘৃণাভরে।