হোম
নির্বাচিত কলাম

হরিজন সম্প্রদায়ের বর বিয়ে করে বউকে নিয়ে গেলেন হেলিকপ্টারে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৩ ১১:৩২ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ শফিকুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম থেকে নববধূকে নিয়ে গেলেন নেত্রকোনার হরিজন সম্প্রদায়ের বর শ্রী অপু বাসফোর। মৃত বাবা দিলিপ বাসফোরের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বিয়ে করেছেন ছেলে। বুধবার দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়ামে অবতরণ করা হেলিকপ্টার ও বর-কনেকে দেখতে ভিড় জমায় শত-শত মানুষ।
কুড়িগ্রাম পৌরসভার পাওয়ার হাউজ পাড়ার সুইপার কলোনীর শ্রী ভুট্ট হরিজন ও শ্রীমতি চামেলী হরিজনের মেয়ে শ্রীমতি শনিতা রানীর বিয়ে হয়। এই দরিদ্র পরিবারের বিয়ে সাদামাটাভাবেই হওয়ার কথা। কিন্তু নেত্রকোনার বর প্রয়াত দিলিপ বাসফোরের ছেলে অপু বাসফোর কনেকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়ার খবরে কৌতুহল ছড়িয়ে পড়ে শহরজুড়ে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চলে আনুষ্ঠিানিকতা। এরপর বুধবার দুপুর ১টার দিকে ঢাকা থেকে আসা একটি হেলিকপ্টার অবতরণ করে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে।হেলিকপ্টারে বিয়ে তাও আবার হরিজন সম্প্রদায়ের। এমন আয়োজনে উৎফুল্ল বিয়ের বর ও কনের স্বজনরাও।
বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টার ভাড়া করে বিয়ে করার অনুভুতির কথা জানান বর অপু বাসফোর। অন্যদিকে কনে সাজিয়ে হেলিকপ্টারে নিয়ে যাওয়ায় খুশি কনের বাবাও। হেলিকপ্টার ও বিয়ে দেখতে আসা উৎসুক জনতাকে সামাল দেয়া ও হেলিকপ্টারের নিরাপত্তায় দায়িত্ব পালন করে স্থানীয় প্রশাসন। হরিজন সম্প্রদায়ের বিয়ে হলেও জেলায় এটিই প্রথম হেলিকপ্টারে করে বিয়ের বর-কনে যাওয়ার ঘটনা। যার ফলে জেলাজুড়ে চলছে আলোচনা। ভুট্ট হরিজনের ৫ মেয়ের মধ্যে ৩ নাম্বার শনিতা রানী। আর প্রয়াত দিলিপ বাসফোরের দুই ছেলে-মেয়ের মধ্যে অপু বাসফোর ছোট। মৃত বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টার ভাড়া করে নববধূকে বিয়ে করে নিয়ে যান অপু বাসফোর। কুড়িগ্রাম জেলায় হরিজন সম্প্রদায়ের এটি একটি প্রথম ঘটনা বলে জানিয়েছেন এলাকাবাসী।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর বিরামপুর সীমান্তের ভারতীয় ৯ জন নাগরিককে বাংলাদেশ পুশ-ইনের চেষ্টা।
আইন-বিচার 7 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদকসহ আটক ৪ জন।
অপরাধ 7 hours আগে

নাগরিক ভাবনা: মরণফাঁদে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা: কত হাজার প্রাণহানি
নাগরিক ভাবনা 12 hours আগে

পঞ্চগড়ে বাবাকে হত্যা চেষ্টা ছেলে কারাগারে।
আইন-বিচার 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে এনসিপির নতুন সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান।
রংপুর 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লটারি জুয়া বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ।
আইন-বিচার 14 hours আগে

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 2 days আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক