admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৩ ১০:৫৭ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া পৌরসভার নিজস্ব অর্থায়নে ২ নং ওয়ার্ডের কলেজ টিএন্ডটি বাজারের রাস্তার সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ০৭ জানুয়ারি(শনিবার) দুপুরে বগুড়া পৌরসভার নিজস্ব অর্থায়নে ২নং ওয়ার্ডের টিএন্ডটি বাজারের রাস্তা সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন বগুড়া পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা।
এ সময় উপস্থিতি ছিলেন বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলাম বিটু,বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল,সহকারী প্রকৌশলী সাগর মন্ডল,উপসহকারী প্রকৌশলী হুমায়ন কবির,ওয়ার্ক এ্যাজিসসটেন্স হেলাল উদ্দিন, ঠিকাদারী প্রতিষ্ঠা প্রতিষ্ঠান মেসার্স টেডার্স, ঠিকাদার প্রতিনিধি মিজানুর রহমান মানিক,বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাইদুল সরকার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
অন্যান্য উপস্থিত ছিলেন ব্যবসায়ী বেল্লাল মন্ডল, শহিদুল ইসলাম সহিদ,নয়ন জাহাঙ্গীর প্রামাণিক,এখলাস শেখ,মিজু শেখ,জাহাঙ্গীর হোসেন,বাবু শেখ,মীর রাজ্জাকসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।