admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ
মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের নীলফামারী জেলার ডোমারে গত কয়েক দিনের প্রচন্ড শীত ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি অসহায় দরিদ্র মানুষেরা পড়েছে চরম বিপাকে ঠিক এমনি সময় অসহায় ও দুস্থ্য এবং শীতার্ত মানুষদের পাশে দাড়িয়েছেন ডোমারের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস। শনিবার (০৭ জানুয়ারি) বিকালে উপজেলার বামুনিয়া ইউনিয়নে মেধাবী ছাত্রদের নিয়ে গড়া সম্মিলিত প্রয়াসের উদোগে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বামুনিয়া এসসি উচ্চ বিদ্যালয় মাঠে সহকারী শিক্ষক গৌরাঙ্গ চন্দ্রের সভাপতিত্বে এবং সম্মিলিত প্রয়াসের হৃদয় অধিকারীর সঞ্চালনায় এ সময় উপস্থিত থেকে বক্তব্যে প্রদান করেন সহকারী শিক্ষক ইসমত আরা তারা, ইউপি সদস্য লিটন, জাহাঙ্গীর, শিক্ষক খতিবর রহমান ও সম্মিলিত প্রয়াসের সদস্যরা প্রমুখ।
এ সময় ৯০ বছর বয়সের বৃদ্ধ তছির উদ্দিন কম্বল হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে বলেন এবারের প্রচন্ড শীত ও শির শির বাতাসের হাড় কাঁপানো শীতে কেউ শীতবস্ত্র দেয়নি। এলাকার ছেলেরা আমার দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে আমাকে ডেকে একটি কম্বল উপহার দিলো আল্লাহ তাদের ভালো করুক।
এদিকে অসহায় দিনোবালা জানান, একটা কম্বলের জন্য অনেকের কাছেই গেছি। কেউ একটা কম্বল দেয়নি। শনিবার ছেলেরা ডেকে আমাকে কম্বল দিছে। আজ থেকে শান্তিতে ঘুমাতো পারবো। কম্বল হাতে পেয়ে বাসন্তী রানী বলেন, প্রচন্ড ঠান্ডায় শুধু কাঁথা গায়ে দিয়ে রাতে ঘুম আসতো না। আজকে কম্বল পেয়ে কাঁথার উপর কম্বল দিয়ে আরামে ঘুমাতে পারবো।
এবিষয়ে সম্মিলিত প্রয়াসের হৃদয় অধিকারী বলেন, সম্মিলিত প্রয়াসের উদ্যোগে প্রতিবছর এলাকার অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরন করা হয়ে থাকে। শনিবার প্রথম পর্যায়ে একশত শীতার্ত মানুষ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আমাদের এই কম্বল বিতরণ কার্যক্রম পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।