admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ
মোঃ জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টরঃ বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেছেন। এসময় স্থলবন্দরের স্টক হোল্ডারগণের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন কালে তার সঙ্গে উপস্থিত ছিলেন— নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি রঞ্জন দাস।
বাংলাবান্ধা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে বন্দরের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এতে বাণিজ্যিক সুবিধা সহজতর করার জন্য বাংলাবান্ধা স্থলবন্দর হতে সরাসরি নেপালের কাকড়ভিটায় ট্রান্সশিপমেন্ট চালু, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল হতে পাথর আমদানি চালুর আবেদন করা হয়।
নেপালের রাস্ট্রদূত বলেন, বাংলাদেশে (আরএমজি) সেক্টর খুব শক্তিশালী এবং বাংলাদেশ প্রচুর সূতা আমদানি করে থাকে। তাই বাংলাদেশি ব্যবসায়ীদেরকে এই স্থলবন্দর দিয়ে নেপাল থেকে সূতা আমদানির প্রস্তাব দেন তিনি। নেপাল এই স্থলবন্দরের নিকটবর্তী হওয়ায় সময় ও খরচ দুটোই সাশ্রয়ী হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন তিনি।
পরে বাংলাবান্ধা আইসিপি জিরো পয়েন্ট পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে স্থলবন্দর ত্যাগ করেন।
এসময় পঞ্চগড় জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো.রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, বাংলাবান্ধা স্থলবন্দর লি. এর জিএম, মো. হাবিবুর রহমান, বাংলাবান্ধা ইমিগ্রেশন (ওসি) নজরুল ইসলাম, বাংলাবান্ধা কাস্টমসসহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।