admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৩ ১১:২৬ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের রাজারহাটে নবাগত জেলা প্রশাসকের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ জানুয়ারি উপজেলা অফিসার্স ক্লাবে কুড়িগ্রাম এর নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইদুল আরীফ সাংবাদিক, রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মত বিনিময় করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে মত বিনিময় সভায় কুড়িগ্রামের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, উপজেলা নির্বাহী অফিসার নরে তাসনিম, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, রাজারহাট থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবীন্দ্রনাথ কর্মকার সহ অনেকে বক্তব্য দেন। এ সময় উপজেলার অনেকেই উপস্থিত ছিলেন।