হোম
আইন-বিচার

সুনামগঞ্জে সরকারি ঔষধ চুরি ও পাচারের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধিঃসুনামগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের দুই স্টাফ নার্স (ব্রাদার)’কে চোরাইকৃত প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ঔষধ ও স্বাস্থ-খাতের আনুষঙ্গিক মালামাল অবৈধভাবে পাচারকালে গত বুধবার রাতে শহরের হাছন নগর এলাকা থেকে হাতেনাতে আটক করেছে টহলকারী পুলিশ সদস্যরা। সরকারি ঔষধ পাচার ও চুরির ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কতৃপক্ষ।সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসা সেবা সহ রুগীদের খাবার ব্যাবস্থায় বিভিন্ন অনিয়ম নিয়ে প্রতিনিয়ত কথা বলে আসছে সাধারণ মানুষ৷ এরিমধ্যে সরকারি ঔষধ সহ স্বাস্থ্য – খাতের আনুষঙ্গিক মালামাল সহ পুলিশের হাতে আটক হাসপাতালে কর্মরত ২ স্টাফ (নার্স) ব্রাদার দের অপকর্ম সামনে বেড়িয়ে আসায় জেলা জুড়ে চলছে নানান গুঞ্জন। শহরজুড়ে বলাবলি চলছে, হাসপাতালের সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কি ভাবে ঔষধ নিয়ে বেরিয়ে গেল এরা।সুশীল সমাজের নেতৃবৃন্দরা ঔষধ চুরি ও পাচারের নিন্দা জানিয়ে বলেন, সুশীল সমাজ, মানবাধিকার কর্মী ও সাংবাদিক সমাজ প্রতিনিয়ত সাধারণ মানুষের অধিকার নিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছে৷ এবং সরকারি হাসপাতালের ঔষধ পাচার অনিয়ম দুর্নীতির ব্যাপারে সচেতন মহল বরাবরই বিভিন্ন আন্দোলনের মাধ্যমে কর্তৃপক্ষের জোড়ালো পদক্ষেপ কামনা করেছে৷ আদৌও কি ঔষধ চুরি ও পাচার নিয়ন্ত্রণে আসেনি! এভাবে হাসপাতালের সরকারি ঔষধ নিয়ে দুই নার্স (ব্রাদার) হাতেনাতে পুলিশের কাছে ধরা পরেছে, এদের কারা মদদ দিচ্ছে এবং আড়াল থেকে যে বা যারা জরিত রয়েছে এদেরও আইনের আওতায় আনতে হবে।নেতৃবৃন্দরা আরো বলেন, সরকারি ঔষধ চুরি ও পাচারের ঘটনা একটি বিবেক তাড়িত জগন্য ঘটনা৷ যারা এভাবে সাধারণ জনগণের ন্যায্যতা নিয়ে ছিনিমিনি খেলছে আর অসাধু ব্যবসায়ীদের কাছে ঔষধ বিক্রি করছে এর চেয়ে খারাপ কাজ কি হতে পারে? যারা এসকল দুষ্কর্মের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।পুলিশ সুত্রমতে জানা যায়, গত ২৮ ডিসেম্বর বুধবার দিবাগত রাত দেড়টার সময় জেলা সদর হাসপাতালের ষ্টোররুম থেকে ঔষধ চুরি করে সুনামগঞ্জ পৌরসভার ময়নার পয়েন্টস্থ বাসায় এনে রাখার সময় সুনামগঞ্জ সদর মডেল থানার টহলরত এসআই জিয়াউল করিমের নেতৃত্বে একদল পুলিশ মোস্তাফিজুর রহমান (৪৮) ও রফিকুল ইসলাম (৩৬) নামে দুই কর্মচারীকে চোরাইকৃত ঔষধসহ তাদেরকে হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক ঔষধ, ইনজেকশন ও সার্জারীতে ব্যাবহৃত সার্জিক্যাল মালামাল উদ্ধার করা হয়। যার মধ্যে ৪৭৬ টি সেলাইন সেট – যার আনুমানিক মূল্য ১৪,২২৮ টাকা। ৬৩০টি সার্জিক্যাল টেপ, মূল্য ১৮,৯০০ টাকা। ২০৪ টি এক্সিপিন ২৫০ mg আই.এম.ইন ইনজেকশন, মূল্য ২৩,৪৬০ টাকা। ৭২০০ টি ইনজেকশন সিরিঞ্জ, মূল্য ৫৭,৬০০ টাকা। ১ হাজার পিস ক্যানোলা, মূল্য ১৮ হাজার টাকা। ৫’শ সেট হ্যান্ড গ্লাভস, মূল্য ২৫ হাজার টাকা। ২৪০ প্যাকেট খাবার স্যালাইন, মূল্য ৭ হাজার ২’শ টাকা। কালো ও লাল পলিথিন যথাক্রমে ১ কার্টন করে, মূল্য ১ হাজার টাকা। ৫ টি কাঁচের ইনটেক বোতল ভর্তি সলিউশন, মূল্য ৪ হাজার টাকা। চোরাইকৃত সরকারি ঔষধ পাচারকারী দু’জনেই ২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স (ব্রাদার) হিসেবে কর্মরত ছিল।
এ ব্যাপারে জেলা ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ আনিছুর রহমান বলেন, ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে খুব শীঘ্রই প্রতিবেদন পাব৷ তিনি বলেন, চুরি ও পাচারের সাথে সম্পৃক্ত নার্সদের সংশ্লিষ্টতা সম্পর্কে কর্তৃপক্ষের কাছে ২ জনের মামলার বিষয় নিয়ে মতামত লিখে পাঠানো হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 16 hours আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 3 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 4 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক