admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২২ ৬:২২ অপরাহ্ণ
মোঃ আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে স্যানেটারি দোকান বারাকাহ এন্টার প্রাইজের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখত। আজ (৩০ ডিসেম্বর) শুক্রবার শহরের বিহারী পয়েন্ট (প্রিয়াঙ্গন মার্কেট এর পার্শ্বে) উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ আবুল কালাম আজাদ, দ্বীনি সিনিয়রফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওঃ আলীনুর ইসলাম, কুরবান নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী, আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. চাঁন মিয়া প্রমুখ।
বারাকাহ এন্টার প্রাইজের প্রোপ্রাইটর মো: এমদাদুর রহমান বলেন, আমাদের দোকানে সকল প্রকার বাথরুম ফিটিংস, কমোড, বেসিন সেট, পানির মটর, ট্যাংক, গ্যাসের চুলা, টিউবওয়েল এবং রাজ মিস্ত্রীর যাবতীয় মালামাল পাইকারী ও খুচরা বিক্রয় করা হয়। আমাদের দোকানে স্বল্প মূল্যে মালামাল পাওয়া যায়।