admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ,স্টাফ রিপোর্টারঃ বিজিবি দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। ২০ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে বিজিবি ঠাকুরগাঁও সেক্টরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও বিজিবির আয়োজনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ছিলেন বিজিবি’র ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সোহরাব হোসেন পিএসসি, বিজিবি হাসপাতালের অধিনায়ক লে. কর্নেল বিপ্লব কুমার রাহা, ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র পরিচালক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভুইয়া, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা,মুক্ত কলম পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান, জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাড. শেখর কুমার রায়, ৫০ বিজিবির সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী, বর্ডার গার্ড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ লে. কর্নেল সায়েদুজ্জামান, ঠাকুরগাঁও সেক্টরের ভারপ্রাপ্ত পরিচালক (লজিস্টিক) মহিদুল ইসলাম, বিজিবির বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী,অতিথি সদস্য ও আমন্ত্রিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী নায়েব সুবেদার নাজিম উদ্দিন বীর বীক্রম ও সুবেদার আহমেদ হোসেন বীর প্রতীকের পরিবারকে বিজিবির পক্ষ থেকে সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।