admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ
মোঃ আনোয়ার হোসেন ধুনট বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা,খতনে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ১৬ ডিসেম্বর সকাল ৯ টার দিকে ইসলামিক ফাউণ্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মীর আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম সোবহান, উপজেলা ইমাম সমিতির সভাপতি আবু সুফিয়ান,বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ,ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন,আবু সাঈদ,আবু তাহের,মাঃ মুস্তাফিজুর রহমানসহ মউশিকের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মডেল কেয়ার টেকার মাওলানা আব্দুল হালিম।