admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০১৯ ৮:৫৫ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ৭৯ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে জেলার একমাত্র ভারী শিল্প ঠাকুরগাঁও সুগার মিল লিঃ এর ৬২ তম আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। ২০ ডিসেম্বর বিকাল ৫টায় মিলের কনভেয়ারে আখ নিক্ষেপের মধ্য দিয়ে এ মাড়াই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ডা, কে এম কামরুজ্জামান সেলিম। এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান (পিপিএম সেবা) চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এর সদর দপ্তর থেকে আগত অত্র মিলের সাবেক এমডি আব্দুলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা কৃষকলীগের সভাপতি সরকার সালাউদ্দিন, ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন। পরে মিলের উন্নতি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য এবার আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৫ হাজার মেট্রিক টন। এর থেকে চিনি উৎপাদন করা হবে ৭ হাজার মেট্রিক টন। মিলের মাড়াই কার্যক্রম চলবে ৬০ দিন।