admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২২ ১১:০৯ অপরাহ্ণ
মো জুলহাস উদ্দীন,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ তেঁতুলিয়া উপজেলার শালবাহান রোড ডাহুক আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগীদের মধ্যে শীতবস্ত্র, শস্য বীজ, এবং শুকনো খাবার বিতরণ করেন লেডিস ক্লাব, বুধবার (১৪ডিসেম্বর)দুপুরে শালবাহান ডাহুক আশ্রয়ণ প্রকল্পের লেডিস ক্লাবের আয়োজনে।
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,পঞ্চগড় জেলা লেডিস ক্লাবের সভাপতি মিস শাহনাজ পারভিন রুমি। এ সময় আরো উপস্থিত ছিলেন,পঞ্চগড় জেলার লেডিস ক্লাবের সদস্যবৃন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ৪নং ইউপি চেয়ারম্যান আশরাফুল শেখ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ ও ৪নং ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
তেঁতুলিয়া ডাহুক আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগীদের পঞ্চগড় জেলা লেডিস ক্লাবের সভাপতি মিস শাহনাজ পারভিন রুমি শীতবস্ত্র, শস্য বীজ, এবং শুকনো খাবার হাতে তুলে দেন।