admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২২ ৬:৪৩ অপরাহ্ণ
মোঃ আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে নবাগত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এর সাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ১৩ ডিসেম্বর বিকাল ৪টায় কালেক্টরেট ভবন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও এটিএন বাংলা জেলা প্রতিনিধি পংকজ দে, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, সাপ্তাহিক মুক্ত কলম সুনামগঞ্জ প্রতিনিধি, মোঃ আমির হোসেন, দৈনিক সুনামগঞ্জের সময় ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার, আর টিভির জেলা প্রতিনিধি মোঃ শহিদুল, প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ প্রতিনিধি লতিফুর রহমান রাজু, দি বাংলাদেশ টুডে ও দৈনিক মুক্ত খবর জেলা প্রতিনিধি এ কে মিলন আহমদ, দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি মোঃ আফজাল হোসেন, দৈনিক সকালের সময় প্রতিনিধি কে এম শহিদুল, দৈনিক সমাচার জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক জালালাবাদ পত্রিকা প্রতিনিধি জসীম উদ্দিন, দৈনিক সোনালি খবর জেলা প্রতিনিধি ফরিদ মিয়া, রওনক বখত, প্রমুখ।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন হেলালসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ। নবাগত জেলা প্রসাশক জেলার সার্বিক সমস্যা এবং সমাধানের জন্য সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।