হোম
আইন-বিচার

বগুড়ায় প্রতারণার মাধ্যমে দেড় কোটি টাকা আত্মসাত, গ্রেপ্তার-১

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২২ ৮:১১ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,বগুড়া জেলা সংবাদদাতাঃ ১১ ডিসেম্বর বগুড়ার শেরপুরে প্রতারণার মাধ্যমে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই প্রতারকের নাম কমল দত্ত (৪৪)। তিনি শেরপুর পৌরশহরের পশ্চিম দত্তপাড়া এলাকার মৃত অমল দত্তের ছেলে। রবিবার (১১ডিসেম্বর) দুপুরের পর তাকে বগুড়ায় আদালতে পাঠানো হয়।

শনিবার (১০ডিসেম্বর) শহরের হাটখোলা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। এরআগে একই এলাকার অরুণ দত্তের ছেলে উত্তম দত্ত আকাশ বাদি হয়ে তার বিরুদ্ধে শেরপুর থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, মামলার বাদি উত্তম দত্ত আকাশ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাঁর সঙ্গে কমল দত্তের ব্যবসায়িক লেনদেন ছিল। এরই ধারাবাহিকতায় বেশকিছুদিন ধরে বাকিতে এক কোটি ঊনষাট লাখ বিশ হাজার টাকার বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ও বিড়ি কেনেন। পরবর্তীতে উক্ত টাকা পরিশোধে তিনটি ব্যাংকের চেকও দেন। কিন্তু চেকগুলো ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় চেক ফেরত দেন। বিষয়টি নিয়ে কথা বললে কমল দত্ত প্রতারণামূলক বিভিন্ন কথা বলেন। সেইসঙ্গে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী উত্তম দত্ত আকাশ অভিযোগ করে বলেন, ব্যবসায়িক বিশ্বাস ভঙ্গ করেছে কমল দত্ত। এমনকি প্রতারণার আশ্রয় নিয়ে আমার ব্যবসার দেড় কোটি টাকার বেশি আত্মসাত করেছেন। একাধিকবার সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে আইনের আশ্রয় নিয়েছি। ওই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া প্রতারক কমলের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে চক্রটির তৎপরতা আরও বাড়বে। আমার মতো অনেক ব্যবসায়ী মূলধন হারিয়ে পথে বসতে বাধ্য হবেন বলে মন্তব্য করেন তিনি।

জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার এ প্রসঙ্গে বলেন, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় অভিযুক্ত কমল দত্তকে গ্রেপ্তার করে বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 3 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 13 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 23 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 1 day আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 1 day আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক