হোম
আইন-বিচার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ মেম্বারের অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা বৈরচুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টেলিনা সরকার হিমুর বিরুদ্ধে পীরগঞ্জ উপজেলা নির্বাহী আফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিষদের তিন নারী সদস্য সহ ১১ জন মেম্বার। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে এ লিখিত অভিযোগ দায়ের করেন তারা। অভিযোগের অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী, ঠাকুরগাঁও জেলা প্রশাসক, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে।

বৈরচুনা ইউনিয়ন পরিষদের মেম্বার রোজিনা পারভিন, সামি আরা বেগম, সাধিকা বালা, ফারুক হোসেন, শাহজাহান আলী-১, বাবুল হক, আমিনুল ইসলাম, রেজাউল করিম, গোলাম রব্বানী, আনোয়ার হোসেন এবং শাহজাহান আলী-২ এর লিখিত অভিযোগে জানা যায়, গত বছরের (২০২১) ২৮ নভেম্বর নির্বাচিত হওয়ার পর হতে বৈরচুনা ইউনয়নের নির্বাচিত সদস্যদের (মেম্বার) পরিষদের চেয়ারম্যান টেলিনা সরকার হিমু কোন প্রকার মুল্যায়ন করছেন না। চেয়ারম্যান তার নিজ ইচ্ছা মত এককভাবে সরকারি কার্যক্রম সহ ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন।

ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতের টাকা পরিষদের জমা না করে আত্নসাত করার পায়তারা করছেন। বৈরচুনা ইউনিয়ন পরিষদের আওতায় বাশতলী খেয়াঘাট ইজারার ৩ লক্ষ ৬০ হাজার টাকা চেয়ারম্যান একাই গ্রহণ করেছেন। পরিষদের কার্যক্রম শুরুর দিকে সদস্যদের সম্মানি ভাতা বাবদ প্রতিজনকে ১২ হাজার টাকা করে প্রদান হরা হলেও এরপর আর কোন ভাতা প্রদান করা হয়নি। অথচ গত বছরের জানুয়ারি হতে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ইউনিয়ন পরিষদ ৫ লাখ ৯০ হাজার ৪’শত ৬৫ টাকা আয় করেছেন। যার কোন সঠিক হিসাব পাচ্ছেন না তারা।

ভিডব্লিউবি (ভালনারেবল ইউমেন বেনেফিট) কার্যক্রমের আওতায় ১ জানুয়ারি ২০২৩ হতে ৩১ ডিসেম্বর ২০২৪ চক্রের উপকারভোগী বাছাই / নির্বাচন, খাদ্য ও কার্ড বিতরণ কাজ চেয়ারম্যান একাই করছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী তিনি ওয়ার্ড কমিটিকে না জানিয়েই কার্যক্রম করছেন। এ ছাড়াও সরকারি ভাবে পীরগঞ্জ উপজেলা পরিষদ হতে বরাদ্দকৃত বিভিন্ন ধরনের মালামাল তিনি একাই উত্তোলন করে আত্মসাৎ করার পায়তারা করছেন। এমন অন্যায় ও বেআইনী কর্মকান্ডের বিষয়ে সদস্যাগণ চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি সদস্যদের উপর ক্ষীপ্ত হন এবং অসদাচরণ করেন।

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান টেলিনা সরকার হিমু জানান, সব কিছুই নিয়ম মত করা হচ্ছে। তারা অভিযোগ দিয়েছেন এতে আমার করার কিছুই নেই। পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির সাহেবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মেম্বারদের একটা অভিযোগ পাওয়া গেছে। পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ঢাকা গেছে। ফিরে আসলে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগটির বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে । সেই তদন্ত কমিটি প্রতিবেদন দিবেন, সে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 5 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 15 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 1 day আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 1 day আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক