হোম
আইন-বিচার

বালিয়াডাঙ্গীতে লাহিড়ী হতে পাড়িয়া বাজার রাস্তা অনিয়ম বন্ধে নজরদারি নেই কর্তৃপক্ষের

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২২ ৫:৩৩ অপরাহ্ণ

ফাইল ছবি

বিশ্বজিৎ সরকার রনি, স্টাফ রিপোর্টারঃ  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করে রাস্তা মেরামতের অনিয়ম তুলে ধরে গত ৬ নভেম্বর বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর তড়িঘড়ি করে রাস্তা মেরামত কাজ শেষ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠানটি। কার্পেটিং এর কাজ নিম্নমানের হওয়ার কারণে মেরামত কাজ শেষ হওয়ার ২০ দিনেই উঠে যাচ্ছে পাথর। মঙ্গলবার সকালে চাড়োল ইউনিয়নের লাহিড়ী হতে পারিয়া বাজার পর্যন্ত ৫.১ কিলোমিটার রাস্তায় সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।

নজরুল ইসলাম নামে এক বৃদ্ধ অভিযোগ করেন, রাস্তায় যখন নির্মাণ কাজ চলতেছিল, তখন স্থানীয়রা বার বার নিম্ন মানের ইট ব্যবহারে না করতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে অনুরোধ করেছে। সেটাতে কোন কর্ণপাত করেনি। পরে গত ০৪ নভেম্বর নিম্ন মানের কাজে বাধা দিতে গিয়ে স্থানীয় লোকজন ও ঠিকাদারের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটি থানা পুলিশ, হাসপাতাল পর্যন্ত গড়ায়। তবুও বন্ধ হয়নি অনিয়ম, ঠিকাদারের লোকজন ইচ্ছেমত অনিয়ম করে গেছে। দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার ও তার অফিসের লোকজন তো অন্ধ, দেখেও দেখে না।

পাড়িয়া বাজার থেকে খায়রুল ইসলাম নামে এক ব্যক্তি ফিরছিলেন বাড়ীতে। বাইসাইকেল থামিয়ে তিনি বলেন, এই রাস্তার কাজ এক ঠিকাদার করে যাবেন। এরপরে ৩ মাসের মধ্যে পাথর উঠে যাবে। পরের মাসে আরেকজন ঠিকাদার এসে আবার মেরামত করে যাবেন। জনগণের টাকা এভাবে লুটপাট করে খাওয়ার জন্যই এসব নাটক। এগুলো বন্ধের দাবি জানান তারা।বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানা গেছে, চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজার থেকে পশ্চিম দিকে পাড়িয়া বাজার পর্যন্ত ৫.১ কিলোমিটার রাস্তা মেরামতে ব্যয় ধরা হয়েছে ৭৬ লাখ টাকা। ইমরান হোসেন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পেলেও মেসার্স রহমান এন্টারপ্রাইজের হয়ে সহকারী ঠিকাদার আসাদুজ্জামান লাভলু এ কাজটি বাস্তবায়ন করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আসাদুজ্জামান লাভলু নামে ওই ঠিকাদার বালিয়াডাঙ্গী উপজেলায় ২টি রাস্তা মেরামত ও ১টি রাস্তা পাকা নির্মাণের কাজ পেয়েছেন। স্থানীয়দের অভিযোগ, ৩টি রাস্তায় নিম্নমানের ইট ও সামগ্রী ব্যবহার করলেও খতিয়ে দেখার কেউ নেই। অভিযোগ মানতে নারাজ ঠিকাদার আসাদুজ্জামান লাভলু। তিনি বলেন, নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ার কারণে কাজগুলো বাস্তবায়ন করতে একটু এদিক ওদিক করতে হচ্ছে। তারপরেও এ কাজে লাভ হবে না বলে জানান তিনি। উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলামকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। তাঁর কার্যসহকারী আবু সুফিয়ান বলেন, পার্শ্ববর্তী উপজেলা হরিপুরে বদলী করা হয়েছে প্রকৌশলী মাইনুল ইসলামকে। তিনি সেখানে দায়িত্ব বুঝে নিতে ব্যস্ত থাকতে পারেন।

ঠাকুরগাঁও এলজিইডির প্রধান প্রকৌশলী শাহারুল আলম মন্ডল আলম বলেন, গণমাধ্যমে প্রকাশে সংবাদগুলো আমাদের নজরে এসেছে। আমরা ওই ঠিকাদারের কাজের মান যাচাই করছি। আপাতত বিল বন্ধ রাখা হয়েছে। এদিকে অনিয়মের সংবাদ প্রকাশের কারণে গত ২৪ নভেম্বর আজকের পত্রিকার বালিয়াডাঙ্গী প্রতিনিধি আল মামুন জীবনকে দেখে নেওয়ার হুমকি দেন ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আসাদুজ্জামান লাভলু ও তার সহযোগী ইমরান হাসান পান্না। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৫ নভেম্বর বিবৃতি দেয় ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি ও বালিয়াডাঙ্গী প্রেস ক্লাব।ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল প্রধান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা আন্দোলনে যাবো। সাংবাদিকরা অনিয়মের কাছে মাথা নত করবে না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 5 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 15 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 1 day আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 1 day আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক