হোম
কবিতা

 কবিতা ** আমি বলছি**সেখ জাহাঙ্গীর, বর্ধমান, ভারত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২২ ২:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

হ্যাঁ হ্যাঁ আপনাদের বলছি আর কতদিন মূখোশ পরে থাকবেন ?
এবার মূখোশ খুলে মুখ দেখান,
এখন যদি মুখ না খুলেন তবে কখন মুখ খুলবেন?

বাবার কাঁধে ছেলের লাশ!এখনই তো গর্জে উঠার সময়,
এখনই তো আপনার কলমের আগুন ছুটবে।
এখনই সময় পায়ে পা মেলাবার,
তাই আপনাকে বলছি, আপনাদের মত সুশীল সমাজকেই,

কুকুর মরলে আপনি বিলাপ করেন,হাতি মরলে ফাসির দাবি তোলেন,হরিণ মরলে মোমবাতির মিছিল করেন, তাহলে প্রতিবাদি খুন হলে নীরব কেন?
হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের বলছি, আমি বুদ্ধিজীবিদের বলছি,
বুকে গরম বুলেট নিয়ে মুখ হতে বের হচ্ছে তাজা রক্ত মৃদুস্বরে বলছি “আমি বাঁচবোনি” দেহটা থরথর করে কাপছে আমি তোমাকে ভুলিনি, আপনারা কী ভুলে গেছেন?

আসলে আমি সেই মইদুলের কথা বলছি।
যে শিক্ষিত বেকার চাকুরী চাইতে গিয়ে পুলিশের বুলেটের আঘাতে তাজা প্রাণ দিয়েছিলো।
আমি তাঁর কথা বলছি, আসলে আমি বাংলার কথা বলছি।
জ্যাঠা-ভাইপো পুলিশ অফিসার মন্দিরের পুরোহিত,

ইয়ার দোস্ত দোস্ত করে যে মেয়েটিকে ধর্ষণ করলো সেই মেয়েটির কথা বলছি!
আমি অশিক্ষার কথা বলছি আমি কামুদুনীর কথা বলছি,
আমি হাতরাসের কথা বলছি,
আসলে আমি আমার মহান দেশের কথা বলছি।
যেদেশের সংবিধানে সাম্য- মৈত্রীর কথা লেখা আছে,
শুধু মাত্র গোমাংস রাখার সন্দেহে আখলাকের গোটা পরিবারকে খুন হতে হলো!

তবরেজ আনসারিকে পিটিয়ে মারা হলো!
খুন হতে হয় খলিল আহমেদকে,সওকত মোল্লাকে,
আমি তাঁদের কথা বলছি,
আসলে আমি বিচার ব্যবস্থার কথা বলছি।
রেজওয়ানুরের মামলার কথা বলছি,
সর্বশ্রেষ্ঠ তনন্তকারী সংস্থার কথা বলছি।

আমার ভাইয়ের কবর খোঁড়া হয়েছে, তাঁর পচা-গোলা দেহটা আবারও ছিন্ন করেছে,
মায়ের চোখের জল শুকায়নি, বাবা পাথর হয়ে গেছে,
ভাইয়েরা-বোনেরা হাহাকার করছে।
বন্ধুকের সামনে চুপ থেকেছে প্রতিবেশী,
তবে আমি কী নুইয়ে থাকবো?
না আমি শিরদাড়া সোজা করে গর্জে উঠবো?
হাতে তুলে নিবো অস্ত্র?

আমি এখন বিদ্রোহের কথা বলছি,
আমি প্রতিবাদের কথা বলছি,
আমি এখন আনিসের কথা বলছি,
আসলে আমি নিজের কথা বলছি,
আমি মনুষ্যত্বের কথা বলছি,
আমি মানবিকতার কথা বলছি,
আমি রাষ্ট্রের কথা বলছি,
আমি শাসকের কথা বলছি,
আমি শাসনের কথা বলছি,
আমি আমাদের কথা বলছি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দুই কৃতি সন্তানদের সম্বর্ধনা দিলো দিনাজপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি।
রংপুর 13 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা।
আইন-বিচার 1 day আগে

পঞ্চগড়ে পৃথক পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল নারীসহ দুজনের মৃত্যু ।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ে সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ ।
অপরাধ 1 day আগে

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ১৬৫ বোতল ভারতীয়
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে নৈশপ্রহরীকে ছুরিকাঘাতে হত্যা,মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযোগ।
দুর্ঘটনা 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সুবহে সাদিক থেকে হাজারো জনতার
দর্শনীয়-স্থান 2 days আগে

বগুড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ।
বগুড়া 2 days আগে

কুড়িগ্রামে এক বক্তব্যে ২৫ বার স্যার সম্বোধন করায় আলোচনায় ইউএনও
রংপুর 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে শীতের আগমনী বার্তা, বাড়ছে সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক