হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে শীতের কাপড়ের মার্কেট

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২২ ৪:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,জেলা প্রতিনিধিঃ এ অঞ্চলে কয়েকদিন থেকে হিমেল হাওয়া বইতে শুরু হওয়ায় শীতের আগমন ঘটেছে। বিকেল থেকেই হালকা কুয়াশা পড়া শুরু হয়ে সন্ধার পর কিছুটা বাড়ছে। রাত ৭-৮ টার দিকে মোটামুটি ভালই কুয়াশায় আচ্ছন্ন হয় বিভিন্ন এলাকা। একদিকে শীতের আগমন অন্যদিকে কৃষকের নবান্ন উভয়ে মিলে বাঙ্গালির ইতিহাস ও ঐতিহ্যের এক উন্নত সময় এখন। শীতের আগমনে ঠাকুরগাঁও শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ)’র উত্তর পার্শ্বে রাস্তার পাশের ফুটপাতে বসেছে গরম কাপড়ের দোকানপাঠ। এ সকল দোকানে বিভিন্ন শ্রেনীপেশার লোকজন ভীড় করছে পছন্দমত গরম কাপড় কেনার জন্য। বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভীড় লক্ষ্যনীয়।

পাশাপাশি ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানেও গরম কাপড়ের দোকান বসছে। তবে পুনাক শিল্প ও পন্য মেলা বসায় ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠে এখনও সেই রকম ভাবে গরম কাপড়ের মার্কেট বসতে দেখা যায়নি। ঠাকুরগাঁও শহরের বঙ্গবন্ধু সড়ক (আশ্রমপাড়ায়) হর্কাস মার্কেট থাকলেও তা এখনও জমে উঠেনি। শহরের ব্যস্ততম রাস্তা ওই স্থানে হওয়ায় দীর্ঘদিন থেকে ব্যবসায়িরা মার্কেট জমিয়ে তুলতে পারছে না।

তাই লোক সমাগম বেশি থাকায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ)’র উত্তর পার্শ্বে রাস্তার পাশের ফুটপাতে অস্থায়ী ভিত্তিতে মৌসুমী গরম কাপড় ব্যবসায়িরা তাদের দোকান নিয়ে বসেছেন। প্রতিদিন গড়ে বেচা কেনাও হয় প্রচুর। তবে তাদের মতে এখন কেবল শীত পড়া শুরু হয়েছে; শীত যতই বাড়বে ততই তাদের দোকানের বেচা কেনা বাড়বে। এখানে বিভিন্ন বয়সী মানুষের চাহিদা অনুযায়ী নানা ধরনের গরম কাপড় পাওয়া যাবে।

এর মধ্যে রয়েছে বিভিন্ন বয়সীদের শোয়েটার, টুপি, মাফলার, প্যান্ট, সার্ট, গেঞ্জি, কোট, উলের তৈরী কাপড়, জ্যাকেট ইত্যাদি। তবে বিশেষ করে এ বছর বাচ্চাদের বিভিন্ন রকমের শীতের কাপড়-চোপড় বের হয়েছে বেশি। বাচ্চাদের কাপড়ের অনেক বেশি চাহিদাও রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। শহরের বাসষ্ট্যান্ড, সত্যপীর ব্রীজ, ঠাকুরগাঁও রোড, সালন্দর হাট, পাশাপাশি জেলার শিবগঞ্জ, খোচাবাড়ী, রুহিয়া, রামনাথ, গড়েয়া, কালমেঘ, যাদুরানী, ফাড়াবাড়ি, বেগুনবাড়ী, লাহিড়ীসহ বিভিন্ন হাটবাজারেও মৌসুমী ব্যবসায়িরা গরম কাপড় বিক্রি শুরু করছেন।

এখানে হাটের নির্ধারিত দিন তারা গরম কাপড় বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এছাড়াও বিভিন্ন ছোট খাটো বাজারেও শীতের গরম কাপড় বিক্রি করতে দেখা যায়। এখানে শীত বাড়ার সাথে সাথে মৌসুমি শিতের গরম কাপড় ব্যবসায়িদের বেচাকেনাও বাড়বে বলে প্রত্যাশা তাদের।

সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের উত্তর পাশের অস্থায়ী মৌসুমী গরম কাপড়ের মার্কেটে আসা ক্রেতা পৌর শহরের হাজীপাড়া মহল্লার গৃহিনী রুমি আক্তার জানান, প্রতি বছর তিনি এই অস্থায়ী মার্কেটে আসেন গরম কাপড় কেনার জন্য। তিনি তার ৫ বছরের ছেলে সন্তানের জন্য কাপড় কিনতে এসেছেন। তিনি জানান, এখানে নিজের ও পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের গরম কাপড় স্বল্প মূল্যে কিনতে পারেন বলে জানান তিনি। বালিয়াডাঙ্গী থেকে আসা রজব আলী জানান, তিনি এখানে জ্যাকেট কিনতে এসেছেন। গত বছর ভাল মানের জ্যাকেট কম দামেই তিনি এই মার্কেট থেকে কিনেছিলেন। এবছরও ভাল জ্যাকেটের সন্ধানে তিনি এসেছেন। তবে মার্কেট এখনও তেমন ভাবে লাগেনি বলে পরে আবার আসবেন বলে জানান তিনি।

গরম কাপড় ব্যবসায়ি আব্দুল বলেন, প্রতি বছর তারা মৌসুমি এ শীতের গরম কাপড়ের দোকান দিয়ে থাকেন। এখানে ৩০-৪০ টি দোকান বসেছে। এখানে ১০ টাকা থেকে শুরু করে ৩-৪ হাজার টাকারও কাপড়-চোপড় পাওয়া যায়। এখানে শীতের প্রকোপ শুরু হওয়ায় বেচাকেনাও হচ্ছে ভাল। তবে তিনি জানান, শীত যত বাড়বে বেচাকেনাও তত বাড়বে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বিরামপুরে আমন চারা রোপন শুরু।
অর্থনীতি 4 hours আগে

সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা।
আইন-বিচার 9 hours আগে

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ৬শ শয্যায় উন্নীত করা
রংপুর 18 hours আগে

যশোরে ১০০ কোটিতে শিল্প-বন্দর নগরী নওয়াপাড়ার LB টাওয়ার কিনলেন দুবাই
খুলনা 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশি অভিযান অব্যাহত ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক
অপরাধ 1 day আগে

স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে সিভিল সার্জন পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
রংপুর 2 days আগে

ফরিদপুরের মধুখালীতে বাথরুমে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার।
খুলনা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে স্বামীর ভিটে হারিয়ে পুকুর পাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে নদীর চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের দাবীতে নৌ ধর্মঘটের ডাক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক