admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২২ ১১:১৬ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ এক প্রেস রিলেজে ঠাকুরগাঁও এর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,কতিপয় মাদক ব্যবসায়ী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়ন কাশুয়াখাতুনগঞ্জ এলাকায় বিপুল পরিমাণ অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিলসহ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ১৮ নভেম্বর ২০২২খ্রিঃ দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানাধীন বড়পলাশবাড়ী ইউনিয়নের অর্ন্তগত কাশুয়া খাতুনগঞ্জ সাকিনস্থ প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকায় র্যাবের-১৩ একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ২৯৭ বোতল ফেন্সিডিলসহ আসামী মোঃ ইব্রাহীম (৪২), গ্রাম-কাশুয়া, খেড়বাড়ি, বালিয়াডাঙ্গীতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন ধরে অতি গোপনে পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল সংগ্রহ করে স্থানীয় ভাবে মাদক ব্যবসাসহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে মর্মে স্বীকার করে।
উক্ত আসামী একজন মাদক সিন্ডিকেটের লিডার ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মর্মে স্থানীয় ভাবে জন সাধারণ প্রতিনিধিরা রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানায় র্যাব-১৩ বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন এলাকা থেকে ২৯৭ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব ধৃত আসামীর বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।