admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২২ ১০:১৮ অপরাহ্ণ
সাজাদুর রহমান সাজু গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”- এই প্রতিপাদ্যে সারা দেশের মত ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫ নভেম্বর শনিবার সকালে পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী মোবাইল কনফারেন্সে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার এ এইচ এম তারিকুল শরীফ, উপজেলা দারিদ্র্য বিমোচন অফিসার, ,সমবায়ী আল আমিন, হ্যাপী বেগম সহ কর্মকর্তা বৃন্দ। শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে এ বছর রহিম বাদশা ও মেহেদী হাসান কে ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠান টি পরিচালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বোরজাহান কবীর।
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী মোবাইল কনফারেন্সে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার এ এইচ এম তারিকুল শরীফ, উপজেলা দারিদ্র্য বিমোচন অফিসার, ,সমবায়ী আল আমিন, হ্যাপী বেগম সহ কর্মকর্তা বৃন্দ। শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে এ বছর রহিম বাদশা ও মেহেদী হাসান কে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান টি পরিচালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বোরজাহান কবীর।