হোম
নির্বাচিত কলাম

ভারত সীমান্ত দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে বহু মানুষ বাংলাদেশে ঢুকে পড়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০১৯ ৭:১৫ পূর্বাহ্ণ

broader-cross-mknewsbd

ফাইল ছবি

বাঙালিগে ধরায় দিচ্ছে, ধরা পড়ে বলছেন অনুপ্রবেশকারীরা । কাঁটাতারের বেড়া থাকার পরও অনুপ্রবেশকারীরা নির্বিঘ্নে সীমান্তে অতিক্রম করছে। বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে বহু মানুষ বাংলাদেশে ঢুকে পড়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। গত এক মাসে শুধু ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত থেকে তিন শতাধিক মানুষকে আটক করেছে বিজিবি। তবে স্থানীয় লোকজন বলছেন, যে সংখ্যায় মানুষ আটক হচ্ছে তার চেয়ে কয়েকগুণ বেশি মানুষ প্রতিদিন বাংলাদেশে ঢুকে পড়ছে। অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়া বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানাজায় এদের পরিচয় কী এবং কেন এই অনুপ্রবেশ? গত ৯ই ডিসেম্বর রাতে মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ঢোকার সময় ৫৮ বিজিবি সদস্যদের হাতে আটক হয় ১২ জন। এর মধ্যে রবু নামের একজন ছোট ছেলেকে নিয়ে বাংলাদেশে ঢুকেছেন। সপরিবারে থাকতেন ভারতের মুম্বাই শহরে। তার দাবি, ভাল কাজের সুযোগ পেতে বাংলাদেশ থেকে তিনি কয়েক বছর আগে ভারতে গিয়েছিলেন। অবৈধ নাগরিক হিসেবে আটক হয়ে তার স্ত্রী ছ’মাস ধরে এখন ভারতের কারাগারে রয়েছেন।

রবু, সীমান্ত অতিক্রম করার সময় আটক।

রবু, সীমান্ত অতিক্রম করার সময় আটক।

ওখানে ধরা পড়ে যাচ্ছে, বাঙালিগে ধরায় দিচ্ছে, রাখতি চাচ্ছে না। এজন্য মানুষজন ওদেশে থাকতি চায় না কেউ। ওদেশে যে কামাই এদেশেও সেই কামাই। এদেশেও এহন রুজি রোজগার করে খাওয়া যাবে, বলছেন রবু। দুই সন্তান নিয়ে আটক হয়েছেন রাবেয়া হাওলাদার। আট বছর ধরে ভারতের পশ্চিমবঙ্গে পুরো পরিবার নিয়ে বসবাস করতেন। তার ছেলের জন্ম হয়েছে ভারতে। বাংলাদেশে নড়াইল জেলার কালিয়াতে তার বাড়ি বলে দাবি করলেন। স্বেচ্ছায় এসেছেন নাকি কেউ আসতে বাধ্য করেছে এ প্রশ্নে রাবেয়া বলেন, “আমি নিজের ইচ্ছায় চলে আসছি। এখন সবকিছু হয়ে গেছে। এখানে বাড়ি করেছি। স্বামীকে বিদেশে পাঠিয়েছি। বিজিবি’র হাতে আটক ক্ষিতীশ বসু ভারতের নাগরিক। তার কাছে পাওয়া গেল ভারতীয় পরিচয়পত্র। পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস ভারতের নদীয়া জেলায়। তার দাবি, ১৯৮৮ সালে তিনি দেশান্তরী হয়েছেন বাংলাদেশের গোপালগঞ্জ থেকে। এবার অসুস্থ ভাইকে দেখতে এসেছেন অবৈধ পথে।এখানে আসছি বেড়াতে। বেড়ায়ে আবার চলে যাব। ওখানে আমার পরিবার আছে, ছেলে, মেয়ে আছে।

ক্ষিতীশ বসু, ভারতের নাগরিক।

ক্ষিতীশ বসু, ভারতের নাগরিক।

বিজিবি সূত্র জানাচ্ছে, এরা অনুপ্রবেশকারী। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে মহেশপুর সীমান্ত থেকে ৪৭ জনকে আটক করা হয়েছে। তবে সীমান্তবর্তী গ্রামে ঘুরে জানা যায়, এরকম প্রতিদিনই বহু মানুষ ঢুকছে যাদের ধরা যাচ্ছে না। সীমান্তবর্তী এলাকার নেপা বাজারে এমন একজনকে পাওয়া গেল যার পরিচয় উদ্ঘাটনে ভিড় জমিয়েছে স্থানীয় গ্রামবাসী। তার দাবি, ভারতে দালালকে ১০ হাজার রুপি দিয়ে তিনি বাংলাদেশে ঢুকেছেন। বাংলাদেশে ঢোকার পর এপারের দালালরা তার মোবাইল ও টাকাপয়সা সব ছিনিয়ে নিয়েছেন বলে তিনি জানালেন। সবুজ নামের ওই তরুণ জানান তিনি ব্যাঙ্গালুরু থেকে এসেছেন। আট-নয় মাস আগে কাজের সন্ধানে তিনি ভারতে গিয়েছিলেন।

সীমান্তে এখন দিনে রাতে টহল চলছে।

সীমান্তে এখন দিনে রাতে টহল চলছে।

তার মতো আরো অনেকেই ১০ই ডিসেম্বর রাতে সীমান্ত পার হয়েছেন। কিন্তু ঐ দিন বিজিবির হাতে কেউ আটক হওয়ার খবর পাওয়া যায়নি। আমরা একসাথে ঢুকছি চারজন। অন্য লাইনেও দেখছি ঢুকতে। পঞ্চাশ জনের মতো, বলেন সবুজ। মহেশপুর উপজেলার সীমান্তবর্তী গ্রামের মানুষের কথায় পরিস্থিতি অস্বাভাবিক, এবং আগে কখনোই ভারত থেকে এরকম মানুষকে বাংলাদেশে প্রবেশ করতে দেখেননি তারা। সীমান্তবর্তী নেপা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বাবু শেখ বলেন, প্রতিদিনই মানুষ ঢুকছে। একশ্রেণীর দালাল চক্র এখন খুবই তৎপর বলেও তিনি দাবি করেন। পঞ্চাশ – একশ প্রত্যেক দিনই আসতেছে। এ এলাকারই লোকজন আছে তারাই শেল্টার দেয়, বলছেন তিনি, এজন্যই মনে করেন, আমাদের আইনরক্ষকরা ব্যর্থ হয়। কারণ এদের ধরার জন্য বিজিবি বসে থাকে,আর বিজিবিকে পাহারা দেয়ার জন্য থাকে আমাদের লোকজন। মহেশপুর সীমান্তে অনুপ্রবেশের বিষয়টি শুরু থেকে পর্যবেক্ষণ করছেন স্থানীয় সাংবাদিক ও মানবাধিকারকর্মী আব্দুর রহমান। বিজিবির হাতে আটক অনেকের সঙ্গেই তার কথা হয়েছে। তিনি বলেন, এমন অনেকেও এসেছে যারা এক যুগেরও বেশি সময় ধরে ভারতে বসবাস করছিলেন।

সীমান্ত পাহারায় বিজিবি।

সীমান্ত পাহারায় বিজিবি।

যারা ধরা পড়ছে তার তিনগুণ বেশি ধরা পড়েনি। তারা যে বর্ণনা দিচ্ছে তাদের নাম ঠিকানায় যা জানা যাচ্ছে তারা বেশিরভাগই মুসলিম। তারা আতঙ্কগ্রস্ত। এবং আমার যেটা মনে হচ্ছে যে ভারতের এনআরসির প্রভাবেই তারা এখন সেখান থেকে বিতাড়িত হয়ে ফিরে আসছে। আমরা যেটা খবর পাচ্ছি আমাদের সোর্সের মাধ্যমে সেটা হচ্ছে যে বিএসএফ এই সমস্ত মানুষদের বর্ডার ক্রস করার জন্য সহযোগিতাও করছে। ভারত থেকে বাংলাদেশে গোপনে জোরপূর্বক পুশব্যাক চলছে এমন অভিযোগ নিয়ে ভারতের মানবাধিকার কর্মীরাই সোচ্চার হয়েছে বলে খবর বেরিয়েছে। বাংলাদেশে সীমান্তবর্তী অন্যান্য জেলায় অনুপ্রবেশের খবর আসছে। মাঠ পর্যায়ে বিজিবি এসব তথ্য জানালেও আনুষ্ঠানিকভাবে তারা কোনো কথাই বলতে রাজি না। বিজিবি সদরদপ্তরে যোগাযোগ করেও এ নিয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনও বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। ওদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী বিবিসিকে বলেছেন, বিষয়টি নিয়ে উদ্বেগের কিছু নেই। এবং সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ডিএনসি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক।
আইন-বিচার 6 hours আগে

ঠাকুরগাঁও ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জন আটক।
অপরাধ 6 hours আগে

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর।
রংপুর 14 hours আগে

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন।
বগুড়া 15 hours আগে

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 2 days আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 2 days আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 2 days আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 2 days আগে

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক