admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০১৯ ৭:২৪ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও সদর উপজেলার বহু প্রতিক্ষারপর রুহিয়া করিম জুট মিলস হতে মিশন রোডের ই/৯৩ রেলগেট পর্যন্ত মাত্র ৮০ মিটার রাস্তা সংস্কার কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজনের অভিযোগ,রাস্তার কার্পেটিং কাজের গুনগত মান খারাপ করা হচ্ছে। নির্মাণ কাজে বালুর পরিবর্তে মাটি, নিম্ন মানের ব্যবহৃত পাথরে বিটুমিন নেই বললেই চলে,তাছাড়া রাস্তার অধিকাংশ জায়গায় ইটের সাইড ব্লক নেই। আর তড়িঘড়ি করে যত্রতত্র ভাবে কার্পেটিং করায় পাথর উঠে যাচ্ছে। ময়লা ও মাটির উপরই করা হয়েছে কার্পেটিংয়ের কাজ। পঞ্চগড় জেলা এলজিইডি কার্যালয় সুত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরে ঠাকুরগাঁও উপজেলার রুহিয়া হতে পঞ্চগড় পর্যন্ত গ্রামীন রাস্তা উন্নয়ন প্রকল্পের আওতায় রুহিয়া করিম জুট মিলস হতে মিশন ই/৯৩ রেলগেট পর্যন্ত মাত্র ৮০ মিটার রাস্তা সংস্কার কাজে সরেজমিনে দেখা যায় রাস্তা ভালভাবে পরিস্কার না করেই ধুলো ময়লার উপর কার্পেটিংয়ের কাজ করা হয়েছে। আর কার্পেটিং কাজে ব্যবহৃত পাথরে কোন বিটুমিন মিশ্রিত নেই বললেই চলে। রাস্তার অধিকাংশেই সাইডে কোন ইটের সাইট ব্লক নেই। কিছুকিছু জায়গায় ব্যবহার করা হয়েছে মাটি ও নি¤œ মানের ইট ২৫ মিলি কার্পেটিংয়ের পরিবর্তে ১০ থেকে ১৫ মিলিতে রাস্তা সংস্কার করা হয়েছে। আর খুব তড়িঘড়ি করে যত্রতত্র ভাবে কার্পেটিং করায় একটুতেই অনেক জায়গায় কার্পেটিং উঠে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ ।