হোম
কবিতা

** তৃপ্তিমাখা মুখখানা প্রিয়সীর** ইব্রাহিম আলম সবুজ, কুড়িগ্রাম।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

অনেকদিন পর লিখছি তোমায় নিয়ে। হয়তো এটিই তোমার কাছে আমার শেষ লেখা। চোখের অশ্রুগুলোর কাছে দিন দিন ঋণী হয়ে যাচ্ছি। তোমার ভালবাসাগুলো মনে হলেই চোখের পাতাগুলো ভিজে উঠে। কষ্টের মাত্রাগুলো থার্মোমিটারের পারদের মত বেড়ে উঠে। তাই ভেবেছি আর তোমায় মনে করব না। না আর মনে করা যাবে না, তোমার মিষ্টি তৃপ্তিমাখা মুখখানা।
তুমি ভাল আছ তো…?

জানো আমি না তোমায় ছাড়া একা খুব ভাল আছি। শুধু ঘুমহীন রাতগুলো খুব মিস করি। এখন আর মোবাইলের ব্যালেন্স শেষ হওয়ার ভয় নেই। অল্প কিছু টাকা দিয়েই এখন আমার মাসখানেক চলে যায়। তোমায় নিয়ে এখন আর এতটা ভাবি না। জানো তবু খুব ভাল আছি।

শুধু একবার হাতটা ধরার সে লোভ আমি কত আগেই ছেড়ে দিয়েছি। এখন আর মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমোতে যাই না, সকাল সকাল তোমায় দেখব বলে। তোমার এলো চুলের গন্ধ এখন আর চোখ বন্ধ করলেই আমি মনে করতে পারি না। সত্যিই আমি খুব ভাল আছি।

তোমার দেয়া কষ্টগুলো এখন আর আমায় কাঁদায় না। হয়তোবা অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেছে। আর তোমার প্রতি আমার অভিমানগুলো,তা আমি কত আগেই তুলো বানিয়ে উড়িয়ে দিয়েছি দূর আকাশে। তবে মায়াটা রয়ে গেছে এখনও,
উইপোকা কুরে কুরে খাচ্ছে। হয়তো তোমাকে আর হাসতে দেখব না….তোমার সাথে আর দেখা হবে কিনা তাও সন্দেহ। আর হলেও তুমি হয়ত না চেনারই চেষ্টা করবে,তাই না.??

আর আমাকে এতটা ভালবাসার জন্য ধন্যবাদ। মানুষত একটু ভালবাসা পেলেই কত খুশি হয়,আর আমি তো অসংখ্য ভালবাসা পেয়ে গেলাম তোমার কাছ থেকে। সত্যিই আমি কৃতজ্ঞ তোমার কাছে। জানো আমি না মারা গিয়েছি। ভয় পেয়ো না, মৃত্যুটা আমার অনুভবের, আমার ভালবাসার,মৃত্যুটা তোমাকে কাছে না পাওয়ার। তবে এর জন্য আমি তোমাকে দায়ী করব না ভালবাসার মানুষদের অপরাধী করতে নেই। তাদের শুধু ভালবাসতে হয় মন ও আত্মার সবটুকু দিয়ে।

খুব ইচ্ছে ছিল তোমায় একদিন জড়িয়ে ধরে বলব,অনেক ভালবাসি তোমায়, প্লিজ আমায় ছেড়ে কোথাও যেয়ো না, তোমাকে অনেক কিছু বলে ফেললাম। মনটা আবার খারাপ হয়ে যাচ্ছে। চোখের কোণে কিছু লোনা পানির অস্তিত্ব টের পাচ্ছি।
না আর লেখব না তোমায় নিয়ে। জানিইত তোমায় আর ফিরে পাব না।

তুমি আর ভালবাসা আজ আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছো। তোমার প্রতি আমার অনুরোধ কখনও মন খারাপ করো না কেমন…! আর অন্তত আমার জন্য তোমার চোখের জল ব্যয় করো না। হয়তো তোমার চোখের জল পাওয়ার যোগ্যতাটুকুও আমার নেই। ভালো থেকো আমার কাছের প্রিয়সী,অনেক অনেক ভালো থেকো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 8 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 16 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 16 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 17 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 1 day আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 day আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক